কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই বিপ্লবের কেউ একক কৃতিত্ব দাবি করলে জনগণ ছেড়ে দেবে না : জুয়েল

মিরপুর বশির উদ্দিন স্কুল মাঠে ১২ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মীসভায় কথা বলেন শরিফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা
মিরপুর বশির উদ্দিন স্কুল মাঠে ১২ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মীসভায় কথা বলেন শরিফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ নিজের বাপের সম্পত্তি মনে করেছিল। ২১ বছর পর ক্ষমতায় এসে এরা দেশে আবারও একনায়কতন্ত্র কায়েম করায় দেশ ছেড়ে পালাতে হয়েছে। যদি কেউ জুলাই বিপ্লবের একক কৃতিত্ব দাবি করেন তাহলে বাংলাদেশের জনগণ আপনাদের ছেড়ে দেবে না।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে মিরপুর বশির উদ্দিন স্কুল মাঠে ১২ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।

জুয়েল বলেন, বিএনপি দীর্ঘ ১৭ বছর ফ্যাস্টিট আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করেছে। এখনো বাংলাদেশে কাঙ্ক্ষিত গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়নি। তারুণ্যের অহংকার তারেক রহমান এবং খালেদা জিয়ার নেতৃত্বে যেই অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করেছি সেই অধিকার আমরা ফিরে পাইনি।

তিনি বলেন, বর্তমান অন্তবর্তী সরকারের একটি সংগঠন আছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারা জুলাই বিপ্লবকে নিজেদের কৃতিত্ব দাবি করছেন। এই অভ্যুত্থানে শুধু ছাত্ররাই অংশ নেননি, দেশের আপামর জনসাধারণ অংশ নিয়েছেন, প্রাণ দিয়েছেন। আর এর মাস্টারমাইন্ড ছিলেন তারেক রহমান।

সাজ্জাদুল মিরাজ বলেন, ১৭ বছর গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমাদের লাখ লাখ নেতাকর্মী মামলায় জর্জরিত হয়েছে। তিন হাজার নেতাকর্মীকে ক্রসফায়ার দেওয়া হয়েছে। অসংখ্য নেতাকর্মীকে গুম করা হয়েছে। জুলাই বিপ্লবে শুধু বিএনপির ৫ শতাধিক কর্মী বুকের তাজা রক্ত দিয়েছে। বিএনপি কখনো অন্যায়ের সঙ্গে আপোস করতে জানে না। আগামীতেও গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোস করবে না।

মিরপুর থানা যুবদলের আহ্বায়ক শাকিল মোল্লার সভাপতিত্বে সদস্য সচিব আমিনুর রহমান শান্তর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X