কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ১০:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ইবতেদায়ি শিক্ষকদের ওপর পুলিশের হামলা, জামায়াতের নিন্দা-প্রতিবাদ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

চাকরি জাতীয়করণের দাবিতে ইবতেদায়ি শিক্ষকরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিতে যাওয়ার সময় পুলিশের হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান রোববার (২৬ জানুয়ারি) এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বার্তা প্রেরক মুজিবুল আলমের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে রফিকুল ইসলাম বলেন, ২৬ জানুয়ারি দুপুরের দিকে প্রেস ক্লাব থেকে ইবতেদায়ি শিক্ষকরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিতে যাওয়ার সময় পুলিশ তাতে বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ ইবতেদায়ি শিক্ষকদের ওপর জলকামান নিক্ষেপ করে এবং তাদের লাঠিপেটা করে। এতে এক নারীসহ ৬ জন আহত হয়েছেন। ইবতেদায়ি শিক্ষকদের ওপর এ হামলা অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও দুঃখজনক। আমরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, বিগত ৪০ বছর যাবৎ অনুদানভুক্ত ও অনুদানবিহীন মাদ্রাসার শিক্ষকরা বিনা বেতনে শিক্ষকতা পেশায় মানবেতর জীবনযাপন করছেন। তাদের এ অমানবিক দুর্দশাগ্রস্ত অবস্থা দেখার যেন কেউ নেই।

এছাড়াও বিবৃতিতে তিনি বলেন, ইবতেদায়ি শিক্ষকদের সঙ্গে আলাপ-আলোচনা করে মানবিক দৃষ্টিকোণ থেকে ইবতেদায়ি শিক্ষকদের সব সমস্যার ন্যায্য ও যৌক্তিক সমাধান করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

১০

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

১১

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১২

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১৩

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১৪

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১৫

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৬

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৭

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৮

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৯

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

২০
X