কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৬ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

পূর্ণাঙ্গ সংস্কার ছাড়া নির্বাচনে জামায়াতের ‘না’

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি : কালবেলা
নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি : কালবেলা

পূর্ণাঙ্গ সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয় বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে জামায়াতের ছয় সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষে এ কথা জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা আগে স্থানীয় নির্বাচন চাই। তারপর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে অবশ্যই সংস্কার করা প্রয়োজন। সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়। নো ইলেকশন উইদাউট রিফরম।

এক যুগ পর নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে জামায়াত তাদের ২৩ দফা দাবি উপস্থাপন করে। এর মধ্যে অন্যতম হচ্ছে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু করা এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে রাষ্ট্রের সংশ্লিষ্ট বিভাগগুলোর সংস্কার জরুরি। সব প্রতিষ্ঠান সংস্কার করা সম্ভব না হলেও নির্বাচন পরিচালনার সঙ্গে জড়িত সংস্থাগুলোর সংস্কার করে দ্রুত নির্বাচন আয়োজন সম্ভব।’

তিনি আরও বলেন, অন্তত নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর সংস্কার করতে হবে। এ ছাড়া প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতেও ব্যবস্থা নেওয়া দরকার।

জামায়াত সারা দেশে ৩০০ আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান দলটির সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে প্রার্থী চূড়ান্ত করেছি। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে মতবিনিময় হয়েছে। কমিশনের সক্ষমতা ও সীমাবদ্ধতা নিয়েও আলোচনা হয়েছে।

বৈঠকে মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে জামায়াতের ছয় সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। দলে ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদসহ অন্য নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১০

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১১

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১২

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১৩

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১৪

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

১৫

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

১৬

নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি, ফেসবুকে তুমুল আলোচনা

১৭

বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার

১৮

রাকসু জিএস আম্মারকে সতর্ক করলেন ভিপি

১৯

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, সন্দেহভাজনের ছবি প্রকাশ

২০
X