কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জাতীয় নাগরিক কমিটি

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। ছবি : সংগৃহীত
জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। ছবি : সংগৃহীত

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জাতীয় নাগরিক কমিটি।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে এমন প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী।

তিনি বলেন, আজকে সব দলের অংশগ্রহণে ঐকমত্য কমিশনের বৈঠক হয়েছে। প্রধান উপদেষ্টা বলেছেন- এটা আমাদের দ্বিতীয় ইনিংস। আমরা এই দ্বিতীয় ইনিংসে অংশীজন হয়েছি। তিনি সবাইকে ধৈর্যধারণ করতে বলেছেন। আমরা বলেছি- একটি টেস্ট ম্যাচের মধ্যদিয়ে (স্থানীয় সরকার নির্বাচন) আমাদের যেতে হবে।

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ধৈর্য ও সাহসিকতার পরিচয় দিয়ে দেশের ৫৩ বছরের অসমাপ্ত কাজগুলো সংস্কার কমিশনগুলোর ইফেক্টিভিটির মধ্যদিয়ে সমাপ্ত করতে হবে। অনেক দলই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা বলেছে। আমরাও মনে করি, লোকাল গভর্নমেন্ট ফাংশনাল করতে হবে।

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, আওয়ামী লীগের যারা দোসর রয়েছে এবং আওয়ামী লীগের যারা এখনো স্থানীয় সরকারের জায়গাগুলোয় রয়েছে, তারা ফাংশনালিটি (ফ্যাসিবাদী কার্যকলাপ) বজায় রেখেছে। এজন্য লোকাল গভর্নমেন্টে (স্থানীয় সরকার) একটা টেস্টের মধ্যদিয়ে জাতীয় নির্বাচনে যেতে হবে। আমরা মনে করি, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য একটি নির্বাচনের প্রয়োজন।

এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ফ্যাসিবাদের দোসররা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে পুনর্বাসিত হলে আমরা আবারও প্রতিবাদ করব।

ছাত্র-জনতার আন্দোলনের কর্মীদের হত্যার বিচার দাবি জানিয়ে তিনি আরও বলেন, যারা দোষী, যারা খুনি, যারা খুনিদের দোসর, তারা যে দল বা মতেরই হোক না কেন, শাস্তি হতে হবে। তাদের বিচারিক প্রক্রিয়ায় আমরা কোনো হস্তক্ষেপ প্রত্যাশা করি না।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X