কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৬ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদলের চার কেন্দ্রীয় নেতা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত 

ছাত্রদলের কেন্দ্রীয় চার নেতা
ছাত্রদলের কেন্দ্রীয় চার নেতা। ছবি : সংগৃহীত

কক্সবাজার থেকে সাংগঠনিক কাজ শেষ করে ঢাকায় ফেরার পথে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রদলের কেন্দ্রীয় চার নেতা আহত হন। এদের মধ‍্যে তিনজন গুরুতর আহত হন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ তানু, দেওয়ান সাইদুল ইসলাম পলাশ এবং মুন্সি মোহাম্মদ জসিম রানা।

মিরসরাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এমরান হোসেন জানান, ১৯ তারিখ ফজরের আজানের সময় চট্টগ্রামের মিরসরাইয়ের মিঠাছড়া বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি ছাত্রদল নেতাদের বহনকারী গাড়িতে ধাক্কা দেয়। গাড়ি উল্টে সড়ক বিভাজকের উপর পড়ে। এতে চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। গাড়ি দুমড়ে মুচড়ে যায়।

এ সময় নামাজ পড়তে যাওয়া একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও একজন ভ‍্যানচালক তাদের উদ্ধার করে স্থানীয় এক ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। চিকিৎসা শেষে অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়।

পরে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের সহযোগিতায় বুধবার দুপুর একটার দিকে একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে তারা চিকিৎসাধীন আছেন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারি আহত নেতাদের খোঁজ নেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X