কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

নারীর নিরাপত্তার বিষয়ে সরকারকে দুষলেন সারজিস

সারজিস আলম। ছবি : সংগৃহীত
সারজিস আলম। ছবি : সংগৃহীত

একজন নারীর প্রয়োজনীয় নিরাপত্তা সরকার দিতে পারছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম। জনপরিসরে নারীর নিরাপত্তা ও সাইবার সুরক্ষার দাবিতে শাহবাগে এনসিপির বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সারজিস বলেন, ‘একজন নারীকে যতটুকু নিরাপত্তা দেওয়ার প্রয়োজন ছিল, এই সরকার সেটা নিশ্চিত করতে পারছে না। আজকের পর থেকে সুস্পষ্ট অবস্থান দেখতে চায়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ব্যর্থ দেখতে চায় না মানুষ। নারীদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা সরকার নেবে বলে আশা করা যায়।’

প্রত্যেককে নিজেদের অবস্থান থেকে ‘মা ও বোনদের’ পাশে থাকার আহ্বানও জানিয়ে সারজিস বলেন, ‘একজন নারীর যতটুকু নিরাপদ অনুভব করার কথা, তা এই মুহূর্তে করছে না। শকুনদের হাত থেকে বোনদের রক্ষা করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।’

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক আরও বলেন, ‘রাষ্ট্র আর ধর্ম আলাদা। রাষ্ট্রকে সব ধর্মকে ধারণ করতে হয়। রাষ্ট্রকে নিজের ঘর মনে করলে হবে না। যেসব নারী জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিচ্ছে, স্পেসিফিক টার্গেট করে তাদের নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। কেউ যাতে কারও ব্যক্তিগত বিশ্বাস অন্যের ওপর চাপিয়ে না দেয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সক্রিয় হতে হবে।’

সারজিস বলেন, ‘মব কালচার ব্যবহার করে বোনদের হেনস্তা করলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যর্থ হিসেবে প্রমাণিত হবে। আজকের পর থেকে কথা নয়, কাজ দেখতে চাই।’

এ সময় নবগঠিত দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, ‘দেশে নারীদের সঙ্গে যা হচ্ছে, তা নারী দিবসের বিরোধী। নাগরিক হিসেবে নারীরা যে সম্মান পাওয়ার কথা, তা ৫৩ বছরেও পাননি। নতুন করে আইন ঢেলে সাজাতে হবে। যাতে নারীরা সার্বক্ষণিক নিরাপদ বোধ করতে পারেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে যে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১০

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১১

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

১২

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

১৩

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

১৪

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

১৫

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

১৬

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

১৭

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

১৮

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

১৯

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

২০
X