অনলাইন প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

‘আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, ধর্মের রাজনীতি করি’

শামীম বিন সাঈদী। ছবি : কালবেলা
শামীম বিন সাঈদী। ছবি : কালবেলা

আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, ধর্মের রাজনীতি করি বলে মন্তব্য করেছেন সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মেজো ছেলে শামীম বিন সাঈদী।

বৃহস্পতিবার (১৩ মার্চ) শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে হাসিনার ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের মাধ্যমে ২০১৩ সালে শাহবাগীদের চক্রান্ত থেকে জুলাই বিপ্লব পর্যন্ত ফ্যাসিস্টের হাতে শাহাদাত বরণ করা সব শহীদের রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন।

শামীম সাঈদী বলেন, আমরা ধর্মের রাজনীতি করি, ধর্ম নিয়ে রাজনীতি করি না। আমরা মূলবাদী, মৌলবাদী না।

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন শেখের বেটি পালায় না। কিন্তু তিনি ঠিকই শেখের বেটি পালিয়েছেন। আল্লামা সাঈদী বলেছিলেন যারা আমাকে রাজাকার বলে তারা অবৈধ পিতার অবৈধ সন্তান। কাজেই প্রমাণ হয়ে গেছে কোনটা বৈধ আর কোনটা অবৈধ।

শামীম সাঈদী আরও বলেন, একটা সময় ছিল শাহবাগে নাস্তিকরা এসে স্লোগান দিত। আর এখন আমরা স্লোগান দিয়ে গেলাম নারায়ে তাকবীর আল্লাহু আকবার। নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান সারা বাংলাদেশে উঠবে। যারা এই স্লোগানের বিরুদ্ধে যায় তারা বেশি সময়ের জন্য এই দেশের মাটিতে থাকতে পারে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

আজকের নামাজের সময়সূচি

১০

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৩

ইংল্যান্ডের দারুণ শুরু

১৪

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৫

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৬

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৭

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

১৮

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

১৯

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

২০
X