কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৫, ০৩:১৮ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

ফাউন্ডেশনের কুমিল্লা বিভাগীয় কমিটির সদস্য সচিব ডা. মো. মজিবুর রহমান। ছবি : কালবেলা
ফাউন্ডেশনের কুমিল্লা বিভাগীয় কমিটির সদস্য সচিব ডা. মো. মজিবুর রহমান। ছবি : কালবেলা

জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর ডেমরা, যাত্রাবাড়ি, খিলগাঁও, রামপুরা ও বাড্ডাসহ বেশ কয়েকটি এলাকায় জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

শনিবার (২৯ মার্চ) ফাউন্ডেশনের কুমিল্লা বিভাগীয় কমিটির সদস্য সচিব ডা. মো. মজিবুর রহমান গত দুই দিনে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।

ডা. মজিবুর রহমান বলেন, ছাত্র-জনতার আন্দোলনে পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে নিঃস্ব অনেক পরিবার। স্বজন হারানোর পাহাড়সম এ কষ্টের মাঝেও তাদের অনেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের পাঠানো ঈদ উপহারসামগ্রী এবং তার স্বাক্ষরিত চিঠি পেয়ে আনন্দে উদ্বেলিত হয়ে ওঠেন। বিএনপির এই শীর্ষস্থানীয় নেতা হাজারো ব্যস্ততার মাঝেও তাদের স্মরণ রাখায় শহীদ পরিবারের স্বজনরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে যারা জীবন দিয়ে দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা এনে দিয়েছেন এসব শহীদদের পরিবারের হাতে সামান্য ঈদ উপহার পৌঁছে দিতে পেরে আমরা গৌরবান্বিত। তিনি রামপুরা ও বনশ্রী এলাকার বেশ কয়েকজন শহীদের শিশু সন্তানের লেখাপড়ার দায়িত্ব গ্রহণ এবং এসব পরিবারের যে কোনো বিপদ-আপদে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X