কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ০৯:২১ পিএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের মাটিতেও একদিন জুলাই আসবে : আখতার হোসেন

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও ভারতের পার্লামেন্টে ওয়াকফ সংশোধনী বিল প্রস্তাবের বিরুদ্ধে এনসিপির ঢাকা মহানগর শাখা কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিলে কথা বলেন আখতার হোসেন। ছবি : কালবেলা
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও ভারতের পার্লামেন্টে ওয়াকফ সংশোধনী বিল প্রস্তাবের বিরুদ্ধে এনসিপির ঢাকা মহানগর শাখা কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিলে কথা বলেন আখতার হোসেন। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আমরা বাংলাদেশের মানুষ যে স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছি। আমরা জানি স্বাধীনতার মূল্য কত, আমরা জানি অভ্যুত্থানের মধ্যদিয়ে নতুন বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশের মূল্য কত। আমরা প্রত্যাশা করি বাংলাদেশে যেমন করে ১৯৭১ ঘটে গেছে বাংলাদেশে যেমন করে জুলাই বিপ্লব ঘটে গেছে, তেমন করে ফিলিস্তিনের মাটিতেও একদিন জুলাই আসবে। ফিলিস্তিনের মানুষও একদিন শান্তি পাবে, ফিলিস্তিন স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পাবে।

সোমবার (০৭ এপ্রিল) বিকেলে শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও ভারতের পার্লামেন্টে ওয়াকফ সংশোধনী বিল প্রস্তাবের বিরুদ্ধে এনসিপির ঢাকা মহানগর শাখা কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন তিনি।

আখতার হোসেন বলেন, মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া ইসরায়েল মানবতাবিরোধী অপরাধের চূড়ান্ত সীমা লঙ্ঘন করেছে। ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর তারা মুহুর্মুহু আক্রমণ করছে, হত্যা করছে। কিন্তু তাদের কোনো অনুশোচনা আমরা দেখিনি। আমরা দেখেছি ইসরায়েল হামলা করেছে নিরীহ মানুষের বাড়িতে, সেখানকার স্কুলে, হাসপাতালে। ইসরায়েল সবচেয়ে বেশি সাংবাদিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, বিশ্বের গণতন্ত্রকামী যে শক্তিগুলো আছে তারা ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। কিন্তু তারপরও বিশ্বের কিছু শক্তি ইসরায়েলের পক্ষে, তাদের মানবতাবিরোধী কাজের সাফাই গেয়ে যাচ্ছে। আমরা মনে করি বিশ্বের কোনো মানুষ তাদের এই গণহত্যাকে কোনোভাবেই সমর্থন করতে পারে না।

অবিলম্বে ফিলিস্তিনে চলা এই নারকীয় হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ২০২৫ সালের এই আধুনিক বিশ্বে এমন হত্যাকাণ্ড চলছে আমরা আশ্চর্যজনকভাবে তা মেনে নিচ্ছি। গাজার মানুষ মরবে আর পুরো বিশ্ব আরামে থাকবে তা হতে পারে না। এই হত্যার প্রতিবাদে স্বয়ং আমেরিকাতে বিক্ষোভ চলছে তবুও তারা সামান্য বিচলিত হচ্ছে না। বোমা হামলা-বিমান হামলার পরিমাণ তারা মাসের পর মাস বাড়াচ্ছে। আরও নৃশংস হয়ে উঠছে। আমাদের মধ্যে মানবিকতা-মনুষ্যত্ব সেটা কি শুধু মুখেই থাকবে? শতাব্দির সবচেয়ে ভয়ংকর গণহত্যা বন্ধের আহ্বান জানান তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১০

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১২

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১৩

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১৪

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১৫

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৬

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৭

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১৮

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১৯

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

২০
X