কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে এনসিপি কর্মীদের ওপর হামলার অভিযোগ

মিরপুরের স্বাধীনতা চত্বরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত
মিরপুরের স্বাধীনতা চত্বরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এস আই টুটুল ও তার সহযোগীদের নেতৃত্বে মিরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মীদের ওপর হামলা অভিযোগ উঠেছে। হামলায় জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি শরিফুল ইসলাম ও শামীম আহমেদ গুরুতর আহত হয়েছেন। তারা রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ছাড়া গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহিন আহমেদসহ মোট ছয়জন আহত হন বলে অভিযোগ করেছে এনসিপি।

রূপনগর থানা এরিয়ায় গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে মঙ্গলবার (১৫ এপ্রিল) মিরপুরের স্বাধীনতা চত্বরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে মিরপুরে বিভিন্ন থানার নাগরিক পার্টির প্রতিনিধিরা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় এনসিপির নেতাকর্মীরা সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও এস আই টুটুলের গ্রেপ্তারের দাবি জানান।

বিক্ষোভ মিছিলে বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, ‘অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে রাজনীতিতে সন্ত্রাসী, চাঁদাবাজি ও দখলদারির কবর রচনা করতে হবে। রাজনীতিতে আর কোনো সন্ত্রাসী ও তাদের আশ্রয়দাতাদের জায়গা হবে না। মিরপুরের আমাদের কর্মীদের ওপর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এস আই টুটুলের নেতৃত্বে সন্ত্রাসী হামলা হয়েছে। অবিলম্বে এস আই টুটুলকে গ্রেপ্তার করতে হবে।

তিনি বলেন, বিএনপির সব সাংগঠনিক ও প্রাথমিক পদবি থেকে তাকে বহিষ্কার করতে হবে। তারেক রহমানের কাছে আহ্বান থাকবে আপনার দলের দুষ্ট গরু ও সন্ত্রসীদের থামান অন্যথায় তারাই বিএনপি ধ্বংস করবে।

বিক্ষোভ মিছিলে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আকরাম হুসেইন, সংগঠক এম এম শোয়াইব, সদস্য ইমরান নাঈম ও জায়েদ বিন নাসের। কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ মনসুরের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন হামলায় আহত ছাত্রসংসদের যুগ্ম আহ্বায়ক মাহিন আহমেদ ও কেন্দ্রীয় সহ-মুখপাত্র ফারদিন হাসান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

১০

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

১১

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

১২

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

১৩

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

১৪

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

১৫

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

১৬

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

১৭

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

১৮

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

১৯

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কবে কোথায়, জানাল ইরান

২০
X