কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ১১:০০ পিএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদল নেতা পারভেজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

আইইবি সদর দপ্তর রমনা ঢাকা প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন। ছবি : কালবেলা
আইইবি সদর দপ্তর রমনা ঢাকা প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন। ছবি : কালবেলা

বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল নেতা ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন করেছেন এক্স-জেসিডি প্রাইভেট ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন।

রোববার (২০ এপ্রিল) বিকেলে সংগঠনের আহ্বায়ক প্রকৌশলী মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে ও প্রকৌশলী গোলাম রহমান রাজীবের সঞ্চালনায় আইইবি সদর দপ্তর রমনা ঢাকা প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিএনপিপন্থি পেশাজীবীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এ্যাব) সাবেক মহাসচিব আলমগীর হাসিন আহমেদসহ সাবেক নেতা প্রকৌশলী কেএম আসাদুজ্জামান, প্রকৌশলী একেএম জহিরুল ইসলাম, প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদার, প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূইয়া, প্রকৌশলী এটিএম তানভির-উল হাসান তমাল, প্রকৌশলী মাহবুব আলম, প্রকৌশলী আহসানুল রাসেল, প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরী, প্রকৌশলী মোতাহার হোসেন, প্রকৌশলী কামরুল হাসান খান সাইফুল, প্রকৌশলী রবিউল আলম উজ্জলসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের সাবেক ছাত্রদল নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা এ সময় ছাত্রদল নেতা জাহিদুল হাসান পারভেজের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি দাবি করেন। এ সময় তারা আরও উল্লেখ করেন যে, ভবিষ্যতে যেন এ রকম ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে। সভার সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X