কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ১০:১৮ পিএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

নতুন রাজনৈতিক দল আনছেন ইলিয়াস কাঞ্চন

ইলিয়াস কাঞ্চন। ছবি : সংগৃহীত
ইলিয়াস কাঞ্চন। ছবি : সংগৃহীত

নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের পুরোধা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবার আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন।

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর শাহবাগস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে (নিচতলা) এক অনুষ্ঠানে তিনি নতুন এই দলের নাম ঘোষণা করবেন।

বুধবার (২৩ এপ্রিল) নিসচার ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, নতুন দলটির নাম হচ্ছে ‘জনতার পার্টি বাংলাদেশ’। সাবেক প্রতিমন্ত্রী ও এমপি গোলাম সারোয়ার মিলন, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ নতুন এই দলে গুরুত্বপূর্ণ পদে থাকছেন। মিলন দলটির নির্বাহী চেয়ারম্যান এবং শওকত মাহমুদ মহাসচিব হতে পারেন।

লিটন এরশাদ জানান, নতুন দলে রাজনীতিবিদের পাশাপাশি সাংবাদিক, আইনজীবী, অবসরপ্রাপ্ত সামরিক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাসহ সব অঙ্গনের লোকজন থাকবেন।

দীর্ঘদিন ধরে দেশের সড়ক নিরাপত্তা নিয়ে জনমত গঠনে সক্রিয় ইলিয়াস কাঞ্চন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ আন্দোলনের প্রতিষ্ঠাতা। ১৯৯৩ সালে স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর থেকে তিনি এ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলেন। বিভিন্ন সময়ে তাকে নির্বাচন করার আহ্বান জানানো হলেও এবারই প্রথম সরাসরি রাজনীতিতে প্রবেশ করছেন তিনি।

এদিকে ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন এই রাজনৈতিক দল নিয়ে রাজনীতিতে বেশ কৌতুহলের সৃষ্টি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য বাজেটে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ

ব্যক্তিগত ও দলীয় বিতর্কের মঞ্চে পরিণত হয়েছে সংসদ : গাজী আতাউর

সাড়ে ৬ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ফেভারিটের মর্যাদা হারিয়েছে ব্রাজিল: রোনালদো

উত্তরা ক্লাবে ইবিয়ান ক্লাবের মতবিনিময়

স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক

সড়কে ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ

আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের ওপর হামলা-অগ্নিসংযোগ

‘সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

১০

জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

১১

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন

১২

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফ্যান জোনে বন্দুক হামলায় নিহত ১

১৩

ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৪

হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার

১৫

বৈশ্বিক অপরাধ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ

১৬

সংকট পেরিয়ে আঞ্চলিক হাব হওয়ার পথে চট্টগ্রাম বন্দর

১৭

ভিসা খুলতেই বাড়বে যোগাযোগ: ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন গতি

১৮

‘বিতর্কিত পেনাল্টি’ দেওয়া সেই রেফারি জাপান-ব্রাজিল ম্যাচে

১৯

ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠকের দিনক্ষণ জানালেন ট্রাম্প

২০
X