কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ০৫:৩৬ এএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকায় এনসিপির সমাবেশ

এনসিপির অস্থায়ী কার্যালয়ে ব্ক্তব্যকালে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত
এনসিপির অস্থায়ী কার্যালয়ে ব্ক্তব্যকালে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ২ মে ঢাকায় বড় সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। একই সঙ্গে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ‘পলিটিক্যাল কাউন্সিল’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে তরুণদের দলটি।

শনিবার (২৬ এপ্রিল) রাজধানীতে এনসিপির অস্থায়ী কার্যালয়ে চতুর্থ সাধারণ সভায় এসব সিদ্ধান্ত হয়। দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলামের সভাপতিত্বে এবং সদস্যসচিব আখতার হোসেনের সঞ্চালনায় সভায় কেন্দ্রীয় নেতারা অংশ নেন। দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে সভায় একটি ‘পলিটিক্যাল কাউন্সিল’ গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই কাউন্সিল সংগঠনের সব নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করবে। পলিটিক্যাল কাউন্সিলের নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নে একটি ‘নির্বাহী কাউন্সিল’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সঙ্গে দলের গঠনতন্ত্র প্রণয়নে পাঁচ বা ততোধিক সদস্যের সমন্বয়ে একটি গঠনতন্ত্র প্রণয়ন টিম গঠনের সিদ্ধান্ত সাধারণ সভায় নেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এই টিমকে আগামী এক সপ্তাহের মধ্যে দলের খসড়া গঠনতন্ত্র প্রণয়নের নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সভায় আওয়ামী লীগের দলগতভাবে বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করারও নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ২ মে এনসিপি ঢাকা মহানগরের উদ্যোগে একই দাবিতে ঢাকায় বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে।

এর আগে গত ১৯ এপ্রিল টানা ৯ ঘণ্টা সাধারণ সভা করেছিলেন এনসিপি নেতারা। এর কয়েক দিনের মাথায় আরেকটি সাধারণ সভা আয়োজনের কারণের সম্পর্কে বৈঠকে উপস্থিত কয়েকজন নেতার কাছে জানতে চাওয়া হয়। নাম প্রকাশ না করে একজন বলেন, ‘সেদিন সবার কথা শোনা সম্ভব হয়নি, বৈঠকের সব এজেন্ডাও আলোচনা করে শেষ করা যায়নি। সেজন্যই আজকের বৈঠক।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

১০

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

১১

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

১২

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১৩

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১৪

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১৫

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৬

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৭

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৮

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৯

নিবন্ধন পেল বাংলা পোস্ট

২০
X