শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ০১ মে ২০২৫, ১১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপিই একমাত্র শ্রমজীবী বান্ধব দল : রোকনুজ্জামান তালুকদার

শরীয়তপুরের জাজিরায় শ্রমিক দিবস উপলক্ষ্যে শ্রমিক দল আয়োজিত মিছিল। ছবি : কালবেলা
শরীয়তপুরের জাজিরায় শ্রমিক দিবস উপলক্ষ্যে শ্রমিক দল আয়োজিত মিছিল। ছবি : কালবেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-কোষাধ্যক্ষ ও শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সাবেক ছাত্রনেতা রোকনুজ্জামান তালুকদার বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শ্রমিকদের প্রকৃত বন্ধু ছিলেন। তাঁর শাসনামলে শ্রমিক কল্যাণে মজুরি নির্ধারণ, শ্রম আইন সংস্কার, কল্যাণ ফাউন্ডেশন গঠন এবং চিকিৎসা ও শিক্ষাব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সর্বক্ষেত্রে শ্রমজীবী মানুষের জন্য কাজ করে চলছেন।

বৃহস্পতিবার (১ মে ২০২৫) বিকালে শরীয়তপুরের জাজিরায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে শ্রমিক দল আয়োজিত বর্নাঢ্য মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছাত্রদলের সাবেক এই কেন্দ্রীয় নেতা বলেন, বিএনপি সবসময় শ্রমিক স্বার্থ রক্ষায় সোচ্চার থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। গত ১৭ বছর যাবৎ স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির নেতৃত্বে সকল আন্দোলন সংগ্রামে শ্রমজীবী মানুষের রক্তস্নাত ভূমিকা রয়েছে। এই আন্দোলনে বহু শ্রমিক শহীদ হয়েছেন। বিএনপি যখনই ক্ষমতায় থাকে তখনই শ্রমিকের স্বার্থ রক্ষায় ও মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করেছেন। আগামীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এসে দেশকে সামনের দিকে এগিয়ে নিবেন, ইনশাআল্লাহ।

জাজিরা উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সোহেল চৌকিদারের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান বক্তা ছিলেন, জাজিরা উপজেলা যুবদলের সভাপতি আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন, ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম রনি।

এসময় উপস্থিত ছিলেন, কাজী জয়নাল আবেদীন, নুর মোহাম্মদ মাদবর, মহসিন মৃধা, পিয়াস খান, তরিকুল ইসলাম, কামাল মাদবর, হাসিনা আক্তার, বিথি আক্তার সহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X