কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০২:১৬ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

কোনো এন্টিবায়োটিকে সরকারের কাজ হবে না : রিজভী

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মৎস্যজীবী দলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলটির অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলে কথা বলেন রিজভী।
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মৎস্যজীবী দলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলটির অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলে কথা বলেন রিজভী।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পতনের আশঙ্কায় আতঙ্কিত হয়ে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দিয়ে এন্টিবায়োটিকের কাজ করাতে চাচ্ছেন। ওবায়দুল কাদেরকে এন্টিবায়োটিক হিসেবে ব্যবহার করা যায় কিনা এজন্য মাঝে মাঝে তার মুখ দিয়ে এই সমস্ত কথা-বার্তা বলানো হচ্ছে। তাকে দিয়ে এন্টিবায়োটিকের কাজ করাতে চাচ্ছেন শেখ হাসিনা। যদি ক্যান্সারের ঘা হয় তবে ওবায়দুল কাদেরের ওই কথার এন্টিবায়োটিক দিয়ে কাজ হবে না। কারণ ভেতর থেকেই তার যে জীবনী শক্তি, আওয়ামী সংগঠনের যে জীবনী শক্তি সেটি শুকিয়ে যাচ্ছে। এটা আর কোনো এন্টিবায়োটিকে কাজ হবে না।

রোববার (২৭ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় মৎস্যজীবী দলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলটির অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। দোয়া মাহফিলে বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফৎ আলী সপু, নির্বাহী কমিটির সদস্য মাওলানা শাহ মোহাম্মাদ নেছারুল হক, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ অংশগ্রহণ করেন।

রিজভী বলেন, সরকার আন্তর্জাতিকভাবে চারদিক থেকে বিচ্ছিন্ন। সবাই এই সরকারকে ছি ছি ধিক্কার দিচ্ছে।আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও সিরিজ প্রতিবেদন করছে ২০১৪ এবং ১৮ সালের নির্বাচন নিয়ে, নিশিরাতের নির্বাচন নিয়ে একের পর এক তারা এখনো প্রতিবেদন করছেন। কোথাও মুখ দেখানোর জায়গা নেই এই সরকারের।

বিএনপি ক্ষমতায় আসলে একদিনে সব শেষ করে দিবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিএনপি ’৮১ সালে ক্ষমতায় আসেনি? বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় তো আজকের যে অবৈধ প্রধানমন্ত্রী তিনি দেশে ফিরেছিলেন। তিনি দেশে ফেরার ১৫ দিন পর স্বাধীনতার ঘোষক নির্বাচিত রাষ্ট্রপতি (জিয়াউর রহমান) তিনি মৃত্যুবরণ করেন। বিপক্ষ দল প্রতিপক্ষকে নির্মূল করা এটার দৃষ্টান্ত তো আপনাদের। সিরাজ শিকদার তো আপনাদের হাতে মারা গেছে। ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাইফুল ইসলাম হীরুকে তো আপনারা গুম করেছেন। সিরিজ মৃত্যুর মিছিল তো আপনাদের দ্বারা হয়েছে। ’৯১, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় ছিল আওয়ামী লীগের কি ক্ষতি হয়েছে? বরং আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপির নির্বাচিত এমপিরা হারিয়ে যায়, ছাত্রনেতারা বিচারবর্হিভূত হত্যার শিকার হয়।

কারাগারে দলের নেতাদের মৃত্যুর কথা উল্লেখ করে রিজভী বলেন, আমরা তো দেড় দশক ধরে লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত, নিপীড়িত এই মানবদেহ আর কত অত্যাচার সহ্য করবে? কারাগারের ভেতরে একের পর এক নেতাকর্মীর মৃত্যু সংবাদ আসছে। এটা পৃথিবীতে যুগে যুগে একদলীয় নিপীড়ক সরকার ক্ষমতায় থাকলে যারা কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়াই করে তারা তাদের নানা ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করে। স্বাভাবিক মৃত্যু হলেও এর পেছনে নানা ধরনের ষড়যন্ত্র থাকে।

খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে তিনি বলেন, সরকারি ষড়যন্ত্রে চক্রান্তে নীলনকশায় তিলে তিলে নিঃশেষ করার গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে তাকে আটক রাখার মধ্য দিয়ে। তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালে লড়াই করছেন। আমরা তার রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করব। আজকে দেশের জন্য, দেশের বঞ্চিত মানুষদের জন্য আল্লাহতায়ালা যেন তাকে দ্রুত সুস্থ করে দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১০

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১১

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১৪

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৫

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৬

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১৭

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১৮

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৯

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

২০
X