জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ মে ২০২৫, ০১:১৭ এএম
অনলাইন সংস্করণ

জামালপুর জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা—সভাপতি সুমিল, সম্পাদক শফিক

জামালপুর জেলা ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক। ছবি : সংগৃহীত
জামালপুর জেলা ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক। ছবি : সংগৃহীত

জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বিকালে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল হাসান রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত অফিশিয়াল প্যাডে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে মো. আতিকুর রহমান সুমিলকে সভাপতি এবং মো. শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে দশ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

ঘোষিত কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে শামীম আহমেদ, সহসভাপতি পদে বুরহান উদ্দীনকে রাখা হয়েছে।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মাহাদী হাসান রেমিন, উজ্জ্বল আহমেদ ও মোসাব্বির হাসান মিথুনকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে।

এছাড়া মো. রাকিবুল হাসান রাকিবকে সাংগঠনিক সম্পাদক, রমিজ রাজাকে যুগ্ম সাধারণ সম্পাদক মর্যাদায় প্রচার সম্পাদক এবং মাহফুজ আল সাইফকে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি তৈরি করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

জামালপুর জেলা ছাত্রদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম কালবেলাকে জানান, আজই জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। তিনি জানান, পূর্নাঙ্গ কমিটিতে কত সদস্য থাকবে তা নির্ধারণ করা হয়নি।

আলাপ আলোচনা করে পূর্নাঙ্গ কমিটি যথাসময়ে কেন্দ্রীয় দপ্তরে জমা দেয়া হবে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১০

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১১

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১২

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৩

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৪

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১৫

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১৬

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১৭

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১৮

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৯

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

২০
X