কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ০৮:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

রাজনীতিতে মন্টুর মতো মানুষদের বেশি প্রয়োজন ছিল : মির্জা ফখরুল

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : কালবেলা

রাজনীতিতে মোস্তফা মোহসীন মন্টুর মতো মানুষদের বেশি প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৫ জুন) বিকেলে হাসপাতালে গিয়ে ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক জীবনের দীর্ঘ দিনের সাথী মন্টুর নিথর মরদেহের পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন মির্জা ফখরুল। পরে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

আবেগপ্রবণ কণ্ঠে মির্জা ফখরুল বলেন, মোস্তফা মোহসীন মন্টু গণফোরামের সভাপতি হিসেবেই তার পরিচয় নয়, তার মূল পরিচয় হচ্ছে সে একজন সত্যিকার অর্থেই মুক্তিযোদ্ধা, জীবন্ত মুক্তিযোদ্ধা। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাসী একজন রাজনৈতিক নেতাকে হারালাম আমরা। তার চলে যাওয়াতে জাতির যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি সহজে পুরণ হওয়ার নয়।

তিনি বলেন, পুরো সত্তরের দশকে তিনি স্বাধীনতা সংগ্রাম করেছেন, স্বাধীনতা যুদ্ধ করেছেন, প্রত্যক্ষভাবে যুদ্ধ করেছেন। পররবর্তীকালে নীতির সাথে মিল না হওয়ার কারণে আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসেছিলেন। তারপরে আর কোনো কম্প্রোমাইজ করেননি এবং শেষ মুহুর্ত পর্যন্ত নীতির প্রশ্নের তিনি কোনো আপস করেননি।

মির্জা ফখরুল আরও বলেন, আমি ব্যক্তিগতভাবে হারিয়েছি আমার একজন সুহৃদকে, আমার ঘনিষ্ঠ বন্ধুকে। তার চলে যাওয়া আমাদের সবার জন্য অত্যন্ত দূঃখের কষ্ঠের। তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং পরম করুনাময় আল্লাহতালার কাছে দোয়া করছি তিনি যেন তাকে বেহেস্ত নসিব করেন।

হাসপাতালে বিএনপি মহাসচিবের সঙ্গে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও ছিলেন।

এর আগে বিকাল ৫টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোস্তফা মোহসীন মন্টু মারা যান।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১০

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১১

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১২

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৪

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৫

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৬

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৭

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৮

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৯

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

২০
X