কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১২:৩৮ এএম
আপডেট : ২৩ জুন ২০২৫, ১১:৩৭ এএম
অনলাইন সংস্করণ

চীনের পথে বিএনপির প্রতিনিধিদল

রওনা হওয়ার সময় বিএনপির প্রতিনিধিদল। ছবি : কালবেলা
রওনা হওয়ার সময় বিএনপির প্রতিনিধিদল। ছবি : কালবেলা

ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে ৯ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল নিয়ে চীনের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২২ জুন) রাত ১০টা ১৪ মিনিটে চায়না এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

বিএনপি মহাসচিবের একান্ত সহকারি ইউনুস আলী এ তথ্য জানিয়ে বলেন, বিএনপি মহাসচিবসহ ৯ সদস্যের প্রতিনিধিদলের সদস্যরা চীনের উদ্দেশে রওনা হয়েছেন। বিমানবন্দরে বিএনপির প্রতিনিধিদলকে বিদায় জানান ঢাকার চীনের দূতাবাসের কর্মকর্তারা।

বিএনপির প্রতিনিধিদলে আরও রয়েছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, দলের মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

চীনের উদ্দেশে শাহজালাল বিমানবন্দর ত্যাগ করার পূর্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম প্রত্যাশা ব্যক্ত করে বলেন, চীনে এই সফরের মধ্য দিয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ দুই দেশের পুরোনো বন্ধুত্ব আরও শক্তিশালী হবে।

পাঁচ দিনের এই সফরে চীনের কমিউনিস্ট পার্টির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপি মহাসচিবের বৈঠক হওয়ার কথা রয়েছে। আগামী ২৭ জুন রাতে বিএনপির প্রতিনিধিদলের সদস্যরা দেশে ফিরবেন।

এর আগে গত মাসের শেষ দিকে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বেইজিংয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেয় বিএনপির একটি প্রতিনিধিদল। ওই সময় প্রতিনিধিদলটি চীনসহ দক্ষিণ-পূর্ব এশিয়া, উত্তর-পূর্ব এশিয়া এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে অংশ নেন। তারও আগে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপিসহ সাতটি রাজনৈতিক দল মিলিয়ে একটি প্রতিনিধিদল দেশটি সফর করে। তখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছিলেন।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X