কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৭ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশিদের নয়, জনগণের প্রেসক্রিপসনে হবে জাতীয় নির্বাচন : বাবলা

নিজ নির্বাচনী এলাকায় জাতীয় পার্টির কার্যালয় উদ্বোধন ও ভোটকেন্দ্রভিক্তিক কমিটি গঠন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন বাবলা। ছবি : কালবেলা
নিজ নির্বাচনী এলাকায় জাতীয় পার্টির কার্যালয় উদ্বোধন ও ভোটকেন্দ্রভিক্তিক কমিটি গঠন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন বাবলা। ছবি : কালবেলা

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনেক বিদেশি বন্ধু নানা ধরনের প্রেসক্রিপসন দিচ্ছে। কিন্তু স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের নাগরিক হিসেবে স্পষ্ট ভাষায় বলতে চাই, কোনো বিদেশি বন্ধুদের প্রেসক্রিপসনে নয়, দেশের সাধারণ জনগণের প্রেসক্রিপসনে হবে জাতীয় নির্বাচন।

সোমবার (৪ সেপ্টেম্বর) নিজ নির্বাচনী এলাকা শ্যামপুর থানার ৫৪নং ওয়ার্ডের বাগিচা এলাকায় জাতীয় পার্টির কার্যালয় উদ্বোধন ও ভোটকেন্দ্রভিক্তিক কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাবলা বলেন, দেশ ও জনগণের স্বার্থে যে কোনো বন্ধুপ্রতিম রাষ্ট্রের সু-পরামর্শ আমরা অবশ্যই সাদরে গ্রহণ করতে পারি। কিন্তু সংবিধান পরিপন্থি কোনো আবদার গ্রহণ করতে পারি না।

৫৪ নং ওয়ার্ড জাপার সাধারণ সম্পাদক মো. আসাদ মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জাপার কেন্দ্রীয় নেতা শেখ মাসুক রহমান, সাংবাদিক সুজন দে, শ্যামপুর থানা জাপার সাধারণ ইব্রাহিম মোল্লা, স্থানীয় জাপা নেতা মো. রনি প্রমুখ।

বাবলা বলেন, আমরা নির্বচনীমুখী দল। দলের চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে আমরা তিনশ আসনে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। তবে দেশ ও জাতির স্বার্থে নির্বাচনে আগে জোট-মহাজোটও গঠন করেও নির্বাচনে অংশগ্রহণ করতে হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

পরিত্যক্ত সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১০

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১১

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১২

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৩

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১৪

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৫

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৬

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৭

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৮

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৯

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

২০
X