কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতা ডা. রফিকের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করলেন তারেক রহমান

তারেক রহমানের পক্ষ থেকে ডা. সজীবের বাবার হাতে অক্সিজেন কনসান্ট্রেটর প্রদান । ছবি : কালবেলা
তারেক রহমানের পক্ষ থেকে ডা. সজীবের বাবার হাতে অক্সিজেন কনসান্ট্রেটর প্রদান । ছবি : কালবেলা

আমাদের জুলাই আয়োজিত ‘জুলাই চিকিৎসকদের গল্প’ শিরোনামে গত ২ আগস্ট শহীদ দুই ডাক্তারের পরিবারকে দেওয়া সম্মাননা অনুষ্ঠানে শহীদ ডা. সজীব সরকারের বাবা হালিম সরকার এবং ডা. সজীবের অসুস্থ মায়ের জন্য একটি অক্সিজেন কনসান্ট্রেটরের প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়।

বিষয়টি অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলামের নজরে আসে। তিনি সে অনুষ্ঠানেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনাসাপেক্ষে ৩ দিনের ভেতর অক্সিজেন কনসান্ট্রেটর দেওয়ার প্রতিশ্রুতি দেন।

দুইদিনের মধ্যেই সোমবার (৪ আগস্ট) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ডা. সজীবের বাবার হাতে অক্সিজেন কনসান্ট্রেটর তুলে দেওয়া হয়।

গত ২৯ মার্চ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম সজীবের মায়ের জন্য একটি অক্সিজেন কনসান্ট্রেটর প্রদান করেন। একটি অক্সিজেন কনসান্ট্রেটর দিয়ে তার পূর্ণাঙ্গ চিকিৎসা হচ্ছিল না, তাই দ্বিতীয় অক্সিজেন কনসান্ট্রেটর তার হাতে তুলে দেওয়া হয়।

অক্সিজেন কনসান্ট্রেটর তুলে দেওয়ার সময় সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, বিএনপি কথা রাখতে জানে। সজীবের মায়ের কথা শুনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জরুরি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। সে জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ধন্যবাদ।

তিনি বলেন, জুলাই আন্দোলনে শহীদ অনেক পরিবারের খোঁজ না রাখার অভিযোগ আমরা পাই এবং এই ব্যাপারে সবসময় আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য সচেষ্ট।

এসময় তিনি ডা. সজীবের বাবা ও মায়ের কাছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জিয়া পরিবারের জন্য দোয়া চান।

ডা. সজীবের বাবা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধন্যবাদ জানান তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১০

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১১

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৩

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৪

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৫

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৬

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৭

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৮

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৯

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

২০
X