রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ০৯:৫১ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বাবা হারালেন এ্যাবের সাবেক মহাসচিব প্রকৌশলী হাছিন 

এইচ এ এম আলমগীর। ছবি : সংগৃহীত
এইচ এ এম আলমগীর। ছবি : সংগৃহীত

বিএনপিপন্থি প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ- এ্যাব-এর সদ্য সাবেক মহাসচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদের বাবা এইচ এ এম আলমগীর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)।

বৃহস্পতিবার (০৭ আগস্ট) সকালে রাজধানীর ইস্কাটনের বাসায় বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাদ আসর উত্তরা ৪ নম্বর সেক্টর জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে উত্তরা ৪ নম্বর সেক্টর কবরস্থানে তাকে দাফন করা হয়।

এইচ এ এম আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় তিনি বলেন, এইচ এ এম আলমগীরের মৃত্যুতে তার পরিবার-পরিজনদের প্রতি আমিও গভীর শোক ও সহমর্মিতা জ্ঞাপন করছি।

তিনি আরও বলেন, মরহুম এইচ এ এম আলমগীর নিজ মেধা ও শ্রম দিয়ে তার সন্তানদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলেছিলেন। ধার্মিক ও পরোপকারী ব্যক্তি হিসেবে তিনি প্রতিবেশীদের নিকট শ্রদ্ধাভাজন ছিলেন। দোয়া করি, মহান রাব্বুল আল আমিন যেন তাকে বেহেস্ত নসীব এবং শোকবিহব্বল পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

বিএনপি মহাসচিব এইচএএম আলমগীরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ ছাড়া শোক জানিয়েছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের (বিএসপিপি) আহ্বায়ক প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন ও সদস্য সচিব কাদের গনি চৌধুরী। এক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১০

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১১

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১২

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৩

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৪

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৫

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৭

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৮

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৯

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

২০
X