বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০৮:২৬ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদাবাজির তদন্ত না হলে উপদেষ্টাদের বিষয়ে আরও প্রশ্ন উঠবে : সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। পুরোনো ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। পুরোনো ছবি

রাজধানীর গুলশানে চাঁদাবাজির ঘটনায় অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা জড়িত কিনা তা স্পষ্ট করা এবং সবটা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, যদি এই ঘটনার তদন্ত না হয়, উপদেষ্টাদের বিষয়ে আরও প্রশ্ন উঠবে। তাই এ বিষয়ের বিস্তারিত তদন্ত হওয়া উচিত।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর গুলশানের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন এসব কথা বলেন।

প্রসঙ্গত, রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) শাম্মী আক্তারের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর একটি স্বীকারোক্তিমূলক বক্তব্য বুধবার (১৩ আগস্ট) রাতে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে একজন উপদেষ্টার সঙ্গে ভোররাতে গুলশানের একটি হোটেলের সামনে সাক্ষাৎ ও আলোচনার কথা বলেন তিনি।

এ প্রসঙ্গে বৃহস্পতিবার জাতীয় জাদুঘরে এক সংবাদ সম্মেলনে জানে আলম অপুর স্ত্রী কাজী আনিশা অভিযোগ করেন, অপুর দেওয়া স্বীকারোক্তিমূলক বক্তব্য জোরপূর্বক আদায় করেছেন বিএনপির এক নেতা। তার এমন দাবির পরই এসব কথা বললেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য পরিহার করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বানও জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা কিংবা বয়কট করবে, জাতীয় রাজনীতি থেকে তারা মাইনাস হয়ে যাবে।

কালবেলা/এমএ/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X