কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৬ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ কর্তাদের টাকা পাচারের সুযোগ দিয়েছে সরকার : রিজভী

নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের নিচতলায় ছাত্রদলের সাবেক নেতাদের উদ্যোগে এক দোয়া মাহফিলে কথা বলেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের নিচতলায় ছাত্রদলের সাবেক নেতাদের উদ্যোগে এক দোয়া মাহফিলে কথা বলেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পুলিশ কর্মকর্তাদের বিদেশে টাকা পাচার করতে সুযোগ করে দিয়েছেন সরকারপ্রধান। বৃহস্পতিবার গণমাধ্যমে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তা উল্লেখ করে তিনি বলেন, তাদের বলেছেন তোমরা বিদেশে টাকা পাঠাও স্ত্রী-সন্তানরা সুখে থাকুক আর আমাকে তোমরা সহায়তা করো, আমি যেভাবে বলব সেভাবে কাজ করো। বিচারকদের বলেছে বিএনপির নেতাকর্মীদের এখন সাজা দেওয়ার জন্য। পুলিশ প্রশাসনকে বলেছে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দাও আটক করে জেলে পাঠাও।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের নিচতলায় ছাত্রদলের সাবেক নেতাদের উদ্যোগে এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও তাকে মুক্ত করার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামতে হবে। কারণ এই সরকার মনুষত্বহীন অমানবিক। সকল স্বৈরাচারকে হার মানিয়েছেন। যেভাবে দেশ বিক্রির পাঁয়তারা করছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া থাকলে সেটা তিনি তা পারবে না। তাই বেগম খালেদা জিয়ার ওপর এত অত্যাচার নির্যাতন করা হচ্ছে এবং চিকিৎসা নিতে দিচ্ছেন না।

তিনি বলেন, প্রশাসনের ২৭২ জন কর্মকর্তা বিদেশে টাকা পাচার করেছে সেখানে তাদের স্ত্রী পুত্রদেরও রেখেছে। পুলিশের ত্রিশজন ভারপ্রাপ্ত কর্মকর্তা মার্কিন যুক্তরাষ্ট্রের টাকা প্রচার করেছে এগুলো কি শেখ হাসিনা জানে না। আসলে তিনি এসব কর্মকর্তাদের টাকা পাচার করার সুযোগ করে দিয়েছেন। তিনি তাদের বলেছেন তোমরা বিদেশে টাকা পাঠাও স্ত্রী-সন্তানরা সুখে থাকুক আর আমাকে সহায়তা করো, আমি যেভাবে বলব সেভাবে কাজ করো।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, এই সরকার সব কিছুর দাম বাড়িয়েছে। সারের দাম বাড়িয়েছে এর মধ্যে তিনটি সার কারখানা বন্ধ হয়ে গেছে। কৃষকরা নিশ্চিহ্ন হয়ে যাক এতে শেখ হাসিনার কিছু যায় আসে না। তার পুলিশ প্রশাসন কর্মকর্তারা বিদেশে টাকা পাচার করুক তাদের স্ত্রী-সন্তানরা ভালো থাকুক এটাই চায়। তিনি কৃষকদেরও ভালো চায় না দেশের জনগণেরও ভালো চায় না।

পুলিশের জন্য ৯০ হাজার কোটি টাকার টিয়ারগ্যাস আমদানি করেছে কিসের জন্য প্রশ্ন রেখে রিজভী বলেন, এদেশের জনগণের মুক্তির সংগ্রামে বাধা দেওয়ার জন্য, ধ্বংসাত্মক কার্যক্রম করার জন্য দেশের জনগণের টাকা দিয়ে গুলি কিনছে এর গ্যাস কিনছে আর এগুলো ব্যবহার করবে বিএনপির নেতাকর্মীদের ওপর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১০

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১১

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৩

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৪

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৫

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৬

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৭

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১৮

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১৯

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

২০
X