কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

‘বিচারের আগে আ.লীগ-জাপাসহ ১৪ দল নির্বাচনে অংশ নিতে পারবে না’

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। ছবি : সংগৃহীত
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, ‘বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ (জাপা) ১৪ দল কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারবে না। তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। বিচার হওয়ার পর যদি আদালত মনে করেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দল ভিন্ন রাজনীতি করবে। তাতে আমাদের কোনো আপত্তি নেই।’

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর প্রেস ক্লাবে দলের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে জানিয়ে রাশেদ খাঁন বলেন, ‘আগামী নির্বাচনেও তারা অংশ নিতে পারবে না। যদি তাদের কেউ নির্বাচনে সুযোগ দিতে চায় তাহলে আমাদের রক্তের ওপর দিয়ে সেই সুযোগ নেবে।’

অভিযোগ করে তিনি বলেন, ‘সরকারের একটি মহল অসুস্থ নুরকে দেশের বাইরে পাঠাতে চায় না। তারা মনে করে, দেশের বাইরে পাঠানো হলে সেনাবাহিনী ও পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। এজন্য সরকার প্রধান ঘোষণা দেওয়ার পরও এখনো গড়িমসি করছে।’

নুরের ওপর যে হামলা হয়েছে, এর দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি জানান রাশেদ। তিনি বলেন, ‘যারা হামলা চালিয়েছে, এখনো তাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি।

এসময় অন্তর্বর্তী সরকার গণঅভ্যুত্থানের নায়কদের রক্ষা করতে পারছে না বলেও অভিযোগ করেন রাশেদ।

কালবেলা/নূর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১০

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১১

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৩

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৪

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৫

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৬

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৭

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৮

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৯

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

২০
X