রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নেতাকে ধরে পুলিশে দিলেন বাগছাস নেতাকর্মীরা

মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণবিষয়ক সম্পাদক রেজাউল কবির টুটুল। ছবি : সংগৃহীত
মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণবিষয়ক সম্পাদক রেজাউল কবির টুটুল। ছবি : সংগৃহীত

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণবিষয়ক সম্পাদক রেজাউল কবির টুটুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে রংপুর মহানগরীর আইডিয়াল মোড় এলাকা থেকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ও জুলাই আন্দোলনের নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

রংপুর মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, ২০২৪ সালের ১৮ জুলাই নগরীর মডার্ন মোড়ে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা ও গুলি বর্ষণের মামলার আসামি আওয়ামী লীগ নেতা রেজাউল কবির টুটুল আত্মগোপনে ছিলেন। সোমবার রাতে রংপুর মহানগরীর আইডিয়াল মোড় এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ রংপুর জেলা শাখার সদস্য সচিব তানজিম আলম তাসিম ও মুখ্য সংগঠক মাহমুদুর রহমান লিওনসহ জুলাই আন্দোলনের যোদ্ধারা।

পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করেন তারা। চব্বিশের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে আত্মগোপনে চলে যান রেজাউল কবির টুটুল। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে।

এদিকে বিশেষ অভিযানে আওয়ামী লীগের আরও তিন নেতাকে গ্রেপ্তার করেছে রংপুর মহানগর কোতোয়ালি থানা পুলিশ। গ্রেপ্তার তিনজন হলেন— মহানগর আওয়ামী লীগের সদস্য এবং সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সীর সহকারী লাবলু মিয়া, পীরগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য ও ওসমানপুর এলাকার মোজাম্মেল হকের ছেলে সাগর মিয়া (২৮) ও রংপুর নগরীর ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কমল চন্দ্র রায় (৬০)। ‎ রংপুর মহানগর কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বলেন, অপরাধ দমন ও পলাতক আসামি গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। কোনো মামলার আসামি ছাড় পাবে না। সেই দিক থেকে সবসময় সজাগ আছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১০

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১১

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১২

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৩

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৪

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৬

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

২০
X