কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১২ এএম
অনলাইন সংস্করণ

ইউএস এম্বাসিতে কারা চাকরি করছে, জানার চেষ্টা করুন : সামান্তা শারমিন

আখতারের ওপর হামলা ও এনসিপি নেত্রী সামান্তা শারমিন। ছবি : সংগৃহীত
আখতারের ওপর হামলা ও এনসিপি নেত্রী সামান্তা শারমিন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলা হয়েছে। এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি বলেন, ইউএস এম্বাসিতে কারা চাকরি করছে জানার চেষ্টা করুন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ কথা বলেন তিনি।

সামান্তা শারমিন বলেন, বিএনপি-জামায়াতের কাউকেই রাজাকার ডাকেনি আওয়ামী লীগ। আক্রমণও করেনি। এটা পরিষ্কার যে আওয়ামী লীগ কাকে শত্রু মনে করে আর কাকে করে না!

তিনি অভিযোগ করেন, সেইসঙ্গে আমাদের এনসিপির ইউএস ডায়াস্পোরা কমিটিকে এয়ারপোর্ট থেকে চলে যেতে বলেছে ইউএস এম্বাসি। ভাই ও বন্ধুরা জানার চেষ্টা করুন কারা ইউএস এম্বাসিতে চাকরি করছে এবং তাদের পলিটিক্যাল ও সোসাইটাল ব্যাকগ্রাউন্ড কী।

এনসিপির এ নেত্রী লিখেন, ড. ইউনূস নিজের স্বার্থে পার্টিগুলোকে ব্যবহার মারফত ম্যান্ডেট কামাই করে যাচ্ছে। কিন্তু বৈছাআ (বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন), জানাক (জাতীয় নাগরিক কমিটি) পরর্বতীতে এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) রাজনৈতিক শক্তিকে নিজের পক্ষে শো অফ করে শক্তিশালী হয়েছেন ষোলো আনা। কিন্তু নিজের সফরসঙ্গীদের, তার চেয়ে বড় কথা জুলাই অভ্যুত্থানের নেতা আখতার হোসেনের নিরাপত্তা নিশ্চিত করা ন্যূনতম আদব না দেখিয়ে তিনি তার দুরভিসন্ধি প্রকাশ করে দিয়েছেন।

তিনি লিখেন, বিদেশে, প্লেনে, ইউএন বাংলাদেশ বিষয়ক সমঝোতার জায়গা না। এটা আমি দুদিন ধরে বলছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X