কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৭ এএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:২২ এএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান স্পেনের

ফিলিস্তিনের পতাকা। ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের পতাকা। ছবি : সংগৃহীত

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে ফ্রান্সের উদ্যোগে আয়োজিত ফিলিস্তিন স্বীকৃতি সংক্রান্ত শীর্ষ সম্মেলনের পর তিনি এ আহ্বান জানান। খবর এএফপির।

জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া বক্তৃতায় সানচেজ বলেন, সম্মেলনটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হলেও এটিকে চূড়ান্ত পরিণতি হিসেবে দেখা উচিত নয়; বরং এটি কেবল শুরু। তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে দ্রুততম সময়ে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দিতে হবে এবং অন্যান্য রাষ্ট্রের মতো সমান মর্যাদা নিশ্চিত করতে হবে।

সানচেজ আরও জানান, ফিলিস্তিনে চলমান বর্বরতা বন্ধ করা এবং শান্তির সম্ভাবনা সৃষ্টি করা এখন জরুরি হয়ে পড়েছে।

বামপন্থি এ স্প্যানিশ প্রধানমন্ত্রী গাজায় ইসরাইলের সামরিক অভিযানের কড়া সমালোচক হিসেবে পরিচিত। স্পেন এরই মধ্যে আয়ারল্যান্ড ও নরওয়ের সঙ্গে মিলে গত মে মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে।

তবে এ অবস্থানের কারণে মাদ্রিদ-তেল আবিব কূটনৈতিক সম্পর্কের মধ্যে টানাপোড়েন দেখা দিয়েছে। সম্প্রতি ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার সানচেজকে ‘ইহুদিবিদ্বেষী’ ও ‘মিথ্যাবাদী’ বলে মন্তব্য করেন। এর জবাবে স্পেন সরকার মাদ্রিদে নিযুক্ত ইসরায়েলি শীর্ষ কূটনীতিককে তলব করে।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X