বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:২২ এএম
অনলাইন সংস্করণ

আদালত থেকে পালাল জোড়া খুনের আসামি, তদন্তে কমিটি 

ইনসেটে পলাতক আসামি রফিকুল ইসলাম (লাল চিহ্নিত)। ছবি : সংগৃহীহ
ইনসেটে পলাতক আসামি রফিকুল ইসলাম (লাল চিহ্নিত)। ছবি : সংগৃহীহ

বগুড়ার আদালতের কড়া নিরাপত্তা বেষ্টনী ফাঁকি দিয়ে পালিয়ে গেছে জোড়া খুন মামলার অন্যতম আসামি রফিকুল ইসলাম (৪০)। এ ঘটনার পর থেকে আদালতপাড়ায় ছড়িয়ে পড়ে আতঙ্ক ও উত্তেজনা। তবে এখন পর্যন্ত আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের হাজতখানার সামনে থেকে তিনি পালিয়ে যান।

পলাতক আসামি রফিকুল ইসলাম বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চকপাড়া গ্রামের নছির আকন্দের ছেলে।

বগুড়ার পুলিশের আদালত পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মোসাদ্দেক হোসেন সোমবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করে বলেন, দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগরের লক্ষ্মীমণ্ডপ এলাকায় গত ৯ জুলাই শ্বশুর ও পূত্রবধূকে শ্বাসরোধে হত্যা ও ডাকাতি মামলার অন্যতম আসামি ছিলেন রফিকুল ইসলাম।

আদালত পুলিশের এই কর্মকর্তা জানান, আসামি রফিকুল ইসলামকে আদালতে হাজিরা দেওয়ার জন্য সকাল ১০টায় জেলা কারাগার থেকে আদালতের হাজতথানায় আনা হয়। তবে আদালতের কাজ শেষে হাজতখানা থেকে কারাগারে ফেরত পাঠানোর সময় আদালতের গেটে হাজতথানার সামনে থেকে কৌশলে পুলিশের নজর এড়িয়ে পালিয়ে যায় সে।

পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, পলাতক আসামিকে ধরতে এরই মধ্যে একটি বিশেষ টিম কাজ শুরু করেছে। পাশাপাশি, দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান জানান, আদালতে হাজিরা শেষে প্রিজনভ্যানে নেওয়ার পথে রফিকুল ইসলাম পালিয়ে যান। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, জেলা পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কারও গাফিলতি পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১০

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১১

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১২

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৩

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১৪

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১৫

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১৬

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৭

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৮

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৯

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২০
X