স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে গিল, ভারত শিবিরে দুঃশ্চিন্তা চরমে

ব্যাথায় মাঠ থেকে উঠে যাচ্ছেন গিল। ছবি : সংগৃহীত
ব্যাথায় মাঠ থেকে উঠে যাচ্ছেন গিল। ছবি : সংগৃহীত

কলকাতার ইডেন গার্ডেন্সে ভারতীয় দলের জন্য সন্ধ্যা মুহূর্তেই বদলে গেল। সেসময় ব্যাপারটিকে সাধারণ মনে হলেও তা পরিণত হয়েছে আতঙ্কে। ভারতের প্রথম ইনিংস চলাকালীন রিটায়ার্ড হার্ট হওয়া ভারত অধিনায়ক শুভমান গিলকে গলায় সাপোর্ট ব্রেস পরিয়ে স্ট্রেচারে তুলে অ্যাম্বুলেন্সে নেওয়া হলে গোটা স্টেডিয়াম নিশ্চুপ হয়। পরে জানা যায় গিলকে আজ রাত হাসপাতালেই কাটাতে হবে।

দিনের শুরুতে বিষয়টি এতটা গুরুতর মনে হয়নি। সাইমন হারমারের বিরুদ্ধে স্লগ-সুইপ খেলে চার পেয়েছিলেন গিল। কিন্তু বল খেলার পরেই তার হাত চলে যায় ঘাড়ের পেছনে—ব্যথায় কুঁকড়ে যান তিনি। ফিজিও দৌড়ে এসে পরীক্ষা করতেই তিনি স্বেচ্ছায় মাঠ ছাড়েন। তিন বল খেলে চার রানে অপরাজিত থেকে ‘রিটায়ার্ড হার্ট’ হওয়াটা তখন সাধারণ সতর্কতাই মনে হচ্ছিল।

কিন্তু ঘণ্টাখানেক পর অবস্থার নাটকীয় পরিবর্তন। সংবাদ সংস্থা পিটিআইয়ের সূত্রে জানা যায়—গিলকে হঠাৎ করেই ফিরিয়ে আনা হয় স্টেডিয়ামের মেডিক্যাল বেতে, সেখানে তার ঘাড় স্থির করতে বিশেষ নেক-ব্রেস পরানো হয়। এরপর স্ট্রেচারে করে সোজা অ্যাম্বুলেন্সে তোলা হয় তাকে। দৃশ্যটি দেখে সতীর্থদের মুখে স্পষ্ট উদ্বেগ।

রিভস্পোর্টস জানিয়েছে, গিলকে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে রাতভর তাকে পর্যবেক্ষণে রাখা হবে। বিসিসিআই পরে একটি বিবৃতিতে জানায়—অধিনায়ক “neck spasm”-এ ভুগছেন এবং চিকিৎসকদের কঠোর তত্ত্বাবধানে আছেন।

সহকারী কোচ মর্নে মরকেল অবশ্য বিষয়টি ঠান্ডা মাথায় দেখার পরামর্শ দিয়েছেন।“এটা হয়তো আগের রাতের খারাপ ঘুম থেকেও হতে পারে,” বলেছেন মরকেল। “গিল নিজের ফিটনেস খুব ভালোভাবে ম্যানেজ করে। শুধু দুর্ভাগ্যজনক সময়।”

গত কয়েক মাসে গিলের সূচি ছিল দম ফেলার মতো সময়হীন—ইংল্যান্ডের বিপক্ষে দীর্ঘ হোম সিরিজে নেতৃত্ব, তারপর অস্ট্রেলিয়ায় সীমিত ওভারের কঠিন সফর। ব্রিসবেনে ম্যাচ খেলেই রবিবার কলকাতা ফেরা, আর মঙ্গলবার থেকে টিম প্র্যাকটিসে যোগ—সব মিলিয়ে বিশ্রাম বলতে প্রায় কিছুই পাননি তিনি।

আগামীকালের তৃতীয় দিনই ম্যাচের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ হতে পারে। কিন্তু তার আগেই বড় প্রশ্ন—শুভমান গিল কি আর মাঠে ফিরতে পারবেন? ভারতীয় দল ব্যবস্থাপনা থেকে শুরু করে সমর্থক—সবার দৃষ্টি এখন শুধু হাসপাতালের সর্বশেষ আপডেটের দিকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১০

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১১

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

১২

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১৩

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১৪

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৬

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৮

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৯

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

২০
X