কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে সবাইকে সুসংগঠিত থাকতে হবে : সেলিমুজ্জামান

কাশিয়ানীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন সেলিমুজ্জামান সেলিম। ছবি : কালবেলা
কাশিয়ানীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন সেলিমুজ্জামান সেলিম। ছবি : কালবেলা

গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে সবাইকে সুসংগঠিত থাকা জরুরি। দল যাকে উপযুক্ত মনে করেছে, তাকেই মনোনয়ন দিয়েছে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করব।

শনিবার (১৫ নভেম্বর) সকালে কাশিয়ানী উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলার বিভিন্ন স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন সেলিমুজ্জামান সেলিম। এ সময় তিনি নির্বাচনে গণমাধ্যমকর্মীদের নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করেন।

এ সময় সেলিমুজ্জামান বলেন, জনগণ আমাকে নির্বাচিত করলে এলাকার সবার সুখে-দুঃখের সাথি হিসেবে কাজ করব। উন্নয়নই আমার মূল লক্ষ্য। আমি নির্বাচিত হলে অসহায় মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করব। দুর্নীতি, মাদক, সন্ত্রাসসহ সব অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সবাইকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলব।

শিক্ষিত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান সৃষ্টি, মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে ক্রীড়া ও সাংস্কৃতিক ঐতিহ্য ফিরিয়ে আনা, রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, স্কুল-কলেজ ও মাদ্রাসায় উন্নত অবকাঠামো নির্মাণসহ তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ শিক্ষার মানোন্নয়ন, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, সর্বোপরি সন্ত্রাস, জঙ্গিবাদ, ঘুষ-দুর্নীতি ও মাদকমুক্ত আধুনিক গোপালগঞ্জ বিনির্মাণ এবং কাশিয়ানী উপজেলায় পৌরসভা করার অঙ্গীকার করেন তিনি।

এ সময় উপজেলায় কর্মরত প্রায় ৫০ গণমাধ্যমকর্মী ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

টিকটক করায় স্ত্রীকে হত্যা

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১০

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

১১

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

১২

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

১৩

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

১৪

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

১৫

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

১৬

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

১৭

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১৮

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১৯

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

২০
X