কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০৯:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ধানের শীষের প্রচারণায় মাঠে থাকবে যুবদল

বক্তব্য রাখছেন যুবদল সভাপতি মোনায়েম মুন্না। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন যুবদল সভাপতি মোনায়েম মুন্না। ছবি : কালবেলা

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীষের প্রচারণায় নানাভাবে মাঠে সক্রিয় থাকবে জাতীয়তাবাদী যুবদল। মঙ্গলবার (১৮ নভেম্বর) এক মতবিনিময় সভায় যুবদলের শীর্ষ নেতারা এই মন্তব্য করেন।

তারা বলেন, আমাদের আন্দোলন ছিল মানুষের ভোটাধিকার আদায়ের জন্য। ভোট হলো জনপ্রিয়তা যাচাইয়ের মাধ্যম। আগামী নির্বাচনে প্রত্যেকটি আসনে বিএনপি যে প্রার্থীকে মনোনয়ন দিয়েছেন তাদের পক্ষে বিশ্বস্ততার সঙ্গে কাজ করতে হবে। ব্যক্তিগত চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। আমাদের আচরণে যেন কোনো ভোটার কষ্ট না পায় সে দিকে সতর্ক থাকতে হবে। কারণ আমাদের আচরণে তারা কোনো কষ্ট পেলে কিন্তু ধানের শীষে ভোট দেবে না। অবশ্যই সেদিকে খেয়াল রাখতে হবে। নিজেদের চিন্তা ও মেধাশক্তি দিয়ে সামনে কাজ করতে হবে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিউশনের মাল্টিপারপাস হলে ‘ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিতে জাতীয়তাবাদী যুবদলের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং প্রধান বক্তা ছিলেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি রেজাউল কবীর পল, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক প্রমুখ। সভায় ঢাকা দক্ষিণ যুবদলের বিভিন্ন থানা এবং ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

যুবদল সভাপতি মোনায়েম মুন্না বলেন, নির্বাচনকে বিলম্বিত করতে অনেক কুশীলব কাজ করছে। তারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেষ্টা করছে। তবে তাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। আমরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বিএনপির লক্ষ্য ও উদ্দেশ্যে তুলে ধরবো। ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে জনগণের আস্থা অর্জন করতে হবে। এজন্য যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

নূরুল ইসলাম নয়ন বলেন, আমরা অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানাই। একইসঙ্গে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে যুবদল নেতাকর্মীদের ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি বিএনপির চিন্তাভাবনা তুলে ধরার আহ্বান জানান।

বিল্লাল হোসেন তারেক বলেন, প্রত্যেকটি ভোটারের কাছে গিয়ে তাদের আশ্বস্ত করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে আগামীতে কেমন বাংলাদেশ তৈরি হবে সে বিষয়ে আশ্বস্ত করতে হবে। সবকিছু উজাড় করে দিয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১০

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১১

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১২

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৩

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৪

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৫

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৭

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৮

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৯

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

২০
X