কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪০ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪১ পিএম
অনলাইন সংস্করণ
দুই নেতার মৃত্যুতে ওবায়দুল কাদের

‘মাঝে মাঝে বড় কষ্ট লাগে’

দুই সংসদ সদস্যের জানাজায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত
দুই সংসদ সদস্যের জানাজায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘মাঝে মাঝে বড় কষ্ট লাগে। দেশের রাজনীতি থেকে কেন যেন মনে হয় ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে।’

শনিবার (৩০ সেপ্টেম্বর) দুই সংসদ সদস্যের জানাজায় অংশ নেওয়ার পর সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, শাহজাহান কামালের মতো একজন ভালো মানুষ রাজনীতিতে বিরল। তাকে হারানো মানে আমরা একজন ভালো মানুষকে হারালাম। রাজনীতিবিদ হিসেবে তার আদর্শ গুণাবলি আমরা মনে রাখব এবং অনুসরণ করব।

সংসদ সদস্য শাহজাহান কামাল ও আব্দুস সাত্তার প্রসঙ্গে কাদের বলেন, ‘ব্যক্তিগতভাবে শাহজাহান কামাল আমার খুবই ক্লোজলি রিলেটেড ছিলেন। তিনি ছাত্রনেতা থেকে জননেতা হয়েছেন। পরে মন্ত্রী। একাত্তরে মুক্তিযোদ্ধা ছিলেন। একজন সাচ্চা আদর্শবান মানুষ ছিলেন। আব্দুস সাত্তারও একজন ভালো মানুষ হিসেবে তার এলাকায় যথেষ্ট জনপ্রিয় ছিলেন। তিনি জনগণের ভোটে বারবার নির্বাচিত হয়েছেন। এ দুই নেতার মৃত্যুতে আমরা ভালো মানুষ হারালাম।’

এর আগে সকালে জাতীয় সংসদ ভবনসংলগ্ন ন্যাম ভবন প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল এবং সাবেক ভূমি প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

এই দুই সংসদ সদস্যের জানাজায় মন্ত্রী পরিষদের সদস্য ও সংসদ সদস্যসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন। পরে আওয়ামী লীগের পক্ষ থেকে নিহত দুই সংসদ সদস্যদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল। এ ছাড়া স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষ থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ নানা সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

১০

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

১১

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

১২

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

১৩

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

১৪

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

১৫

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

১৬

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

১৭

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

১৮

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

১৯

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

২০
X