কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০১:৪৭ এএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ০৮:০৪ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের ওপর ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের প্রভাব

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পুরো বিশ্বকে চমকে দিয়ে ইসরায়েলে বড় ধরনের অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। শনিবার (৭ অক্টোবর) এ হামলা চালায় হামাস। আকস্মিক এই হামলায় সেনাসহ ৭ শতাধিক নিহতের কথা স্বীকার করেছে ইসরায়েল। পাল্টা হামলায় রক্তাক্ত এখন গাজার রাজপথ। ঘরছাড়া হয়েছে লাখো মানুষ।

এরই মধ্যে ফিলিস্তিন ও ইসরায়েলের পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়েছে বিশ্বের মোড়ল রাষ্ট্রগুলো‌। ধারণা করা হচ্ছে আবারও বাধবে যুদ্ধের দামামা। তবে এই যুদ্ধ বাংলাদেশে প্রত্যক্ষ প্রভাব না ফেললেও পরোক্ষ প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছে নিরাপত্তা বিশ্লেষকরা।

ফিলিস্তিনি ইসরায়েল যুদ্ধে বাংলাদেশের সরাসরি সংযোগ না থাকলেও পরোক্ষ প্রভাব রয়েছে বলে মত নিরাপত্তা বিশেষজ্ঞদের। তাদের মতে, বিশ্ব রাজনীতির সমীকরণে এর গুরুত্ব অনেক। প্রত্যক্ষ সংযোগ না থাকলেও বাংলাদেশে অর্থনৈতিক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড. এম সাখাওয়াত হোসেনের ধারণা, হামাস নিজেদের দাবিকে পুনরায় জাগ্রত করতে এই হামলা চালিয়ে থাকতে পারে। তিনি বলেন, ‘হামাস হয়তো ভাবছে তাদের দাবি আস্তে আস্তে দুর্বল হয়ে আসছে আর সেই কারণেই এই হামলা করেছে। এটা তাদের অত্যন্ত সিক্রেট একটা প্ল্যান ছিল। আমার কাছে সন্দেহ হচ্ছে এর পেছনে অন্য কোনো পক্ষ থাকতে পারে।’

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ ইস্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহাব এনাম খান বাংলাদেশকে আরও অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ‘অভ্যন্তরীণ কোনো স্বার্থ থেকেও এ ধরনের ঘটনা ঘটানো সম্ভব সুতরাং বাংলাদেশের একটু অপেক্ষা করতে হবে যে, এটি আসলেই গোয়েন্দা ব্যর্থতা নাকি একটি সম্মিলিত প্রচেষ্টা। দুপক্ষ যদি যুদ্ধবিরতি না করে তাহলে এই অঞ্চলে দীর্ঘ সময়ের জন্য একটা যুদ্ধের দিকে যাবে।’

জাবি অধ্যাপক আরও বলেন, ‘এই যুদ্ধের সঙ্গে মধ্যপ্রাচ্য, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে সামগ্রিক সম্পর্ক রয়েছে সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং সেই জায়গাতে যে কোনো পরিবর্তন আসলে খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের ওপর পরোক্ষ চাপ বা পোলারাইজেশন ইফেক্ট আসবে। বাংলাদেশের সঙ্গে সরাসরি বাণিজ্যিক সম্পর্ক না থাকলেও যুক্ত আছে তেলসমৃদ্ধ মধ্যপ্রাচ্য আর তাই অর্থনীতির প্রভাব একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।’

আন্তর্জাতিক বিশ্লেষকরা জানান, বিশ্ব রাজনীতিতে এর ব্যাপক প্রভাব রয়েছে। এ যুদ্ধ পরিবর্তিত হবে ভূরাজনৈতিক সমীকরণে। বাংলাদেশের রাজনীতিতে প্রত্যক্ষ প্রভাব না থাকলেও পরোক্ষ প্রভাব রয়েছে বলে মত তাদের। বিশ্ব রাজনীতিতে কারো পক্ষ না নিয়ে বাংলাদেশকে যুদ্ধবিরতির পক্ষে থাকার মত দেন এই আন্তর্জাতিক বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১০

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১১

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১২

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১৩

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

১৪

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

১৫

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

১৬

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৭

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

১৮

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

১৯

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

২০
X