কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

বুলডোজার দেখে তেড়ে আসে নেতানিয়াহুর যুদ্ধবিমান, অতঃপর...

ক্ষতিগ্রস্ত বুলডোজার। ছবি : সংগৃহীত
ক্ষতিগ্রস্ত বুলডোজার। ছবি : সংগৃহীত

গাজা উপত্যকার মধ্যাঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনী একটি বুলডোজারে হামলা চালায়। এ ঘটনায় একজন ফিলিস্তিনি নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) গভীর রাতে এ হামলা হয়।

ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ হামলা ১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির নতুন লঙ্ঘন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নুসাইরাত শরণার্থী শিবিরের পশ্চিমে নুওয়েইরি এলাকায় আটকে থাকা একটি গাড়িকে সহায়তা করার সময় বুলডোজারটিতে বোমা ফেলে ইসরায়েলি বিমান। বোমা ফেলার ধরনে মনে হয়েছে, ইসরায়েলি বাহিনী সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতেই হামলা করেছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। এতে বুলডোজারের চালক নিহত এবং অন্যরা আহত হন।

ফিলিস্তিনিরা উত্তর গাজা উপত্যকায় ফিরে আসতে শুরু করার পর থেকে এটি ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় দ্বিতীয় প্রাণহানির ঘটনা। এর আগে, উপকূলীয় আল-রশিদ সড়ক দিয়ে ফিরে আসা বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় একজন ফিলিস্তিনি তরুণী নিহত এবং আরও তিনজন আহত হন।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী সোমবার গাজার বিভিন্ন এলাকায় ফিলিস্তিনি এবং তাদের যানবাহনের উপর গুলি চালানোর কথা স্বীকার করেছে। তারা দাবি করেছে, ফিলিস্তিনিরা অননুমোদিত অঞ্চলে প্রবেশ করায় গুলি ছুড়তে বাধ্য হয় বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী।

প্রসঙ্গত, উত্তর গাজায় লাখো উদ্বাস্তু ফিরছেন। অথচ তাদের ঘরবাড়ি বলে কিছুই নেই। ইসরায়েলি আগ্রাসনে সব ধূলিসাৎ হয়ে গেছে। কিন্তু সেখানে ফিরেও স্বাধীনতার স্বাদ এখনই পাচ্ছেন না গাজাবাসী। বিশ্লেষকরা বলছেন, তাদের ইসরায়েলি বিধিনিষেধে দিন কাটাতে হতে পারে। সাম্প্রতিক ইসরায়েলি বাহিনীর গুলি বর্ষণের ঘটনা এরই আভাস দিচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X