কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২৫ পিএম
অনলাইন সংস্করণ

গাজা থেকে ‍মুক্তি পেলেন মার্কিন-ইসরায়েলি জিম্মি

মুক্তি পাওয়া কিথ সিগাল (মাঝে)। ছবি : সংগৃহীত
মুক্তি পাওয়া কিথ সিগাল (মাঝে)। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজার হামাস যোদ্ধারা মার্কিন-ইসরায়েলি জিম্মি কিথ সিগালকে রেড ক্রসের হাতে হস্তান্তর করেছে। শনিবার (১ ফেব্রুয়ারি) তারা সিগালকে মুক্তি দেয়। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

মুক্তির সময় সিগাল একটি কালো ক্যাপ পরা ছিলেন। তাকে গাজা সিটি বন্দরে সমুদ্রের সামনে স্থাপিত একটি মঞ্চে হাজির করা হয়। এ সময় তিনি জনতার উদ্দেশ্যে কিছুক্ষণ হাত নাড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

৬৫ বছর বয়সী সিগালকে কারও সাহায্য ছাড়াই হাঁটতে দেখা যায়। কিন্তু তাকে দেখতে রোগা এবং ফ্যাকাশে দেখাচ্ছিল।

মঞ্চটি নিহত হামাস সামরিক নেতাদের ছবি এবং হিব্রু ভাষায় লেখা একটি স্লোগান দিয়ে সজ্জিত। যেখানে লেখা আছে ‘ইহুদিবাদ জিতবে না।’

সিগালকে মুক্তির জন্য মঞ্চে হাজির করার সময় কয়েক ডজন সশস্ত্র এবং মুখোশধারী হামাস বন্দুকধারীরা মঞ্চের চারপাশে দাঁড়িয়ে ছিলেন। তারা মঞ্চটি ঘিরে রাখেন।

আইডিএফ জানিয়েছে, রেড ক্রস সিগালের মুক্তি নিশ্চিত করেছে। জানিয়েছে, জিম্মি কিথ সিগালকে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। রেড ক্রস এখন তাকে গাজার ভেতরে আইডিএফ এবং শিন বেট বাহিনীর কাছে নিয়ে আসছে। তারপর তাকে গাজা থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ইসরায়েলে নেওয়া হবে।

সিগাল যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনার বাসিন্দা। ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নেতৃত্বাধীন আক্রমণ এবং গণহত্যার সময় তার স্ত্রী আভিভাসহ তিনি অপহৃত হন। ২০২৩ সালের নভেম্বরে পূর্ববর্তী যুদ্ধবিরতির সময় আভিভাকে মুক্তি দেয় হামাস। কিন্তু সিগালকে গোপন স্থানে আটক রাখে যোদ্ধারা।

এদিকে ইসরায়েল আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ১৮৩ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী, ইসরায়েল তাদের মুক্তি দিচ্ছে। ফিলিস্তিনি বন্দিদের সংবাদমাধ্যম দপ্তর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।

বিবৃতিতে জানানো হয়, মুক্তি পাওয়া ১৮৩ ফিলিস্তিনির মধ্যে ১৮ জন যাবজ্জীবন কারাভোগ করছিলেন এবং ৫৪ জনের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী কারাদণ্ড ছিল। বাকি ১১ জনকে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর আটক করা হয়েছিল।

প্রাথমিকভাবে, ৯০ জন বন্দি মুক্তি দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু পরে এ সংখ্যা ১৮৩-তে বাড়ানো হয়েছে। ফিলিস্তিনি বন্দিদের সোসাইটির মুখপাত্র আমানি সারাহনেহ জানান, এ তথ্য এখন হালনাগাদ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

১১

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

১২

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

১৩

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

১৪

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

১৫

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর

১৬

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

১৭

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

২০
X