কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদল নেতা আবুল হাসানের মুক্তি দাবিতে বিক্ষোভ

ছাত্রদল নেতা আবুল হাসানের মুক্তি দাবিতে বিক্ষোভ। ছবি : কালবেলা
ছাত্রদল নেতা আবুল হাসানের মুক্তি দাবিতে বিক্ষোভ। ছবি : কালবেলা

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি কারাবন্দী আবুল হাসান চৌধুরীর অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনের নেতাকর্মীরা। এই দাবিতে আজ বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শেষে বিএনপির জনসমাবেশে যোগ দেন ছাত্রদলের নেতাকর্মীরা। তারা অবিলম্বে সরকারের পদত্যাগ ও বেগম খালেদা জিয়াসহ কারাবন্দী সকল নেতাকর্মীদের মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

একইসঙ্গে ছাত্রদলের সহসভাপতি আবুল হাসান চৌধুরীর নিঃশর্ত মুক্তির দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুল আলম সুজন, যুগ্ম-সাধারণ সম্পাদক জহির রায়হান, যুগ্ম-সাধারণ সম্পাদক মারজান, সহ-সাধারণ সম্পাদক মো. হোসাইন মিথুন, আল মামুন কাওসার, মো. আলী, কেন্দ্রীয় সদস্য রাজু, আরিফ সরকার, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সিয়াম, জিহাদ, মহানগর উত্তর ছাত্রদলের আসাদুজ্জামান আসাদ, মেহেরাব হাসান, তুরাগ থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুন, কলাবাগান থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বেলাল হোসাইন। এ ছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি এম্তাজুল কবির এজাজ।

উল্লেখ্য যে, গত ২২ আগস্ট রাজধানীর কলাবাগান থেকে গ্রেফতার করা হয় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আবুল হাসান চৌধুরীকে। পরে পুলিশ জানায়, তার কাছ থেকে উদ্ধার করা হয় গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল ও তিনটি তাজা ককটেল। একপর্যায়ে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে রাজধানীর লালবাগে নাশকতার পরিকল্পনার প্রস্তুতিকালে গত ১৯ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় ও মহানগর ছাত্রদলের ছয় নেতাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকেও পুলিশ ৩টি বিদেশি পিস্তল ও ৩৬ রাউন্ড গুলি পাওয়ার দাবি করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ সুরঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১০

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১১

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১২

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১৩

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১৪

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৫

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৬

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১৭

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১৮

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৯

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

২০
X