কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্র অধিকার পরিষদের সভাপতির মুক্তি দাবি ছাত্রঐক্যের

ছাত্র অধিকার পরিষদের সভাপতি ছাত্রনেতা বিন ইয়ামিন মোল্লা।
ছাত্র অধিকার পরিষদের সভাপতি ছাত্রনেতা বিন ইয়ামিন মোল্লা।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি ছাত্রনেতা বিন ইয়ামিন মোল্লার অবিলম্বে রিমান্ড বাতিল এবং মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানিয়েছে ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্য।

মঙ্গলবার (২৪ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে ছাত্র ঐক্যের তিন সমন্বয়ক জাতীয়তাবাদী ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ড ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব এই দাবি জানান।

বিবৃতিতে ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ এক গভীরতর রাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। বর্তমান ফ্যাসিবাদী-কর্তৃত্ববাদী সরকার তার একদলীয় শাসনকে দীর্ঘায়িত করতে বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর জুলুম-নির্যাতন, গুম-খুন চালাচ্ছে। তারই এক প্রকৃষ্ট উদাহরণ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লার উপর অব্যাহত নির্যাতন।

তারা আরও বলেন, সম্পূর্ণ উদ্দেশ্যমূলক মিথ্যা মামলায় গত ২ আগস্ট গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বাসা থেকে গভীর রাতে অমানবিকভাবে বিন ইয়ামিন মোল্লাকে গ্রেপ্তার করা হয়। বিন ইয়ামিনের আইনজীবী জানান- তাকে আটকের পর থেকে কারাগারে ২৪ ঘণ্টা লকআপের বিশেষ সেলে রাখা হয়েছে, কারও সঙ্গে দেখা কিংবা কথা বলতে দেওয়া হয় না, এমনকি তার বাবা-মার সঙ্গেও মাসে একাধিকবার দেখা করতে দিচ্ছে না।

সোমবার (২৩ অক্টোবর) আদালতে তোলা হলে ইয়ামিন বলেন, ‘যে অবস্থায় আছি, আমি হয়তো মারা যাব’। আমরা লক্ষ করেছি, তিনি কথা বলতে চাইলে পুলিশ তার মুখ চেপে ধরে- যাতে তার উপর অব্যাহত নির্যাতনের তথ্য জনসম্মুখে না আসে।

ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ বলেন, বিন ইয়ামিনের নামে এখন পর্যন্ত ৭টি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার একটি মামলায় তাকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আমরা অবিলম্বে ছাত্রনেতা বিন ইয়ামিন মোল্লার নামে উদ্দেশ্যমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১০

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১১

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১২

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১৩

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৪

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৫

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৬

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৭

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৮

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৯

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

২০
X