কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ০৮:১৩ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি-জামায়াতের নৈরাজ্য থেকে সজাগ থাকার আহ্বান বিকাশ মঞ্চের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও এর নেতৃত্বাধীন জোট গণতন্ত্র বিকাশ মঞ্চের সমন্বয়ক শেখ ছালাউদ্দিন ছালু বলেছেন, বিএনপি গত ২৮ অক্টোবর ঢাকায় শান্তিপূর্ণ সমাবেশের প্রতিশ্রুতি দিয়েও পূর্বপরিকল্পিতভাবে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। বিএনপি-জামায়াত আগামীতেও এমন নৃশংস পরিস্থিতি তৈরি করতে পারে। সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সজাগ থাকতে হবে।

সোমবার (৩০ অক্টোবর) বিকেলে এনপিপির সহদপ্তর সম্পাদক এস এম আল আমিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

বিবৃতিতে শেখ ছালাউদ্দিন ছালু বলেন, বিএনপি-জামায়াত সমাবেশের নামে প্রধান বিচারপতির বাসভবন, হাসপাতাল, গণমাধ্যমকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি স্থাপনা এবং সাধারণ মানুষের ওপর বর্বরোচিতভাবে হামলা চালায়। তারা গণপরিবহন, পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করেছে। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত একজন পুলিশ সদস্যকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে।

তিনি আরও বলেন, সভ্য গণতান্ত্রিক দেশের রাজনৈতিক কর্মসূচি পালনকালে প্রধান বিচারপতির বাসভবনে আক্রমণ ও ভাঙচুর চালানোর ঘটনা নজিরবিহীন। বাংলাদেশের প্রধান বিচারপতি পদে অধিষ্ঠিত কোনো ব্যক্তি শুধু একজন ব্যক্তি নন, তিনি একটি সাংবিধানিক ইনস্টিটিউশন এবং তিনি বিচার বিভাগের অভিভাবক। তার সরকারি বাসভবনে আক্রমণের অর্থ পুরো বিচার বিভাগের ওপর আক্রমণ এবং আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠাকে বাধাগ্রস্ত করার হুমকি প্রদর্শন।

গণতন্ত্র বিকাশ মঞ্চের এই সমন্বয়ক প্রধান বিচারপতির সরকারি বাসভবনে বিএনপি-জামায়াতের সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

মামুনুল হককে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

১০

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

১১

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

১২

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

১৩

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

১৪

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

১৫

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১৬

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১৭

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১৮

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৯

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

২০
X