কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০২:২৬ এএম
অনলাইন সংস্করণ

সরকারের কোনো উসকানিতে পা না দেওয়ার আহ্বান গণতন্ত্র মঞ্চের

গণতন্ত্র মঞ্চ। গ্রাফিক্স : কালবেলা
গণতন্ত্র মঞ্চ। গ্রাফিক্স : কালবেলা

বিরোধী দলসমূহের শান্তিপূর্ণ কর্মসূচিতে পরিকল্পিত নাশকতার আশঙ্কা প্রকাশ করে এ সম্পর্কে দেশবাসীকে সতর্ক থাকার আহবান জানিয়েছে যুগপৎ আন্দোলনের শরিক জোট গণতন্ত্র মঞ্চ।

বুধবার (০১ নভেম্বর) রাতে গণমাধ্যমে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক শহীদউদ্দিন মাহমুদ স্বপন প্রেরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সরকার ও সরকারি দল বিএনপিসহ আন্দোলনরত বিরোধী দলসমূহের ওপর নিপীড়নের মাত্রা বাড়ানোর নতুন ছক কষছে বলে আশংকা করা হচ্ছে। গত ২৮ অক্টোবরের মতো বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে পরিকল্পিত নাশকতা ঘটানোর কথাও শোনা যাচ্ছে। বিরোধী দলসমূহের অবরোধ কর্মসূচির মধ্যেই এসব নাশকতা সৃষ্টির আলামত দেখা যাচ্ছে। এসব অপতৎপরতার লক্ষ্য হচ্ছে- বিরোধী দলসমূহের শান্তিপূর্ণ রাজনৈতিক আন্দোলনকে নাশকতা হিসেবে তুলে ধরা এবং রাজনৈতিক বিরোধীদের দমনে নতুন অজুহাত তৈরি করা।

গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে এসব অপতৎপরতার বিরুদ্ধে সতর্ক থেকে জনগণকে সম্পৃক্ত করে শান্তিপূর্ণভাবে আন্দোলনের কর্মসূচিসমূহ এগিয়ে নিতে আন্দোলনের নেতাকর্মী ও জনগণের প্রতি উদাত্ত আহবান জানানো হয়েছে। একইসাথে সরকার ও সরকারি দলের কোনো উসকানিতে পা না দিতেও দেশবাসীর প্রতি আহবান জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X