কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৬:৪২ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ কর্মসূচি স্থগিত করল বিএনপি

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

সরকারের দমন-পীড়নের প্রতিবাদে আগামীকাল ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’র দলীয় কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। আজ সোমবার (৬ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।

তিনি বলেন, এক মনুষ্যহীন ভয়ংকর পরিবেশের মধ্যে বাস করছে আজকে গণতন্ত্রকামী মানুষ, আজকে জাতীয়তাবাদী শক্তি। এই কারণে আগামীকাল আমাদের যে কর্মসূচি থাকে ৭ নভেম্বরে, সরকারের নিষ্ঠুর-নির্দয় নিপীড়নের প্রতিবাদে সেই কর্মসূচি স্থগিত থাকছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে যাওয়ার যে কর্মসূচি সেই কর্মসূচি স্থগিত থাকছে।

৭ নভেম্বর দিবসটিকে বিএনপি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, আওয়ামী লীগ ‘মুক্তিযোদ্ধা-সৈনিক হত্যা দিবস’ এবং জাসদ ‘সিপাহি-জনতার অভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করে। প্রতি বছর এই দিবসের দিন বিএনপির নেতাকর্মীরা সকালে রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করে থাকেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর সেনাপ্রধানের দায়িত্বে আসেন জিয়াউর রহমান। এরপর মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীতে একটি অভ্যুত্থান হয়, জিয়া হন গৃহবন্দি। ৭ নভেম্বর মুক্তিযুদ্ধের আরেক সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থানে আটকাবস্থা থেকে মুক্ত হন জিয়াউর রহমান। এর মধ্য দিয়ে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন জিয়া।

ক্ষমতাসীন দলের সমালোচনা করে সংবাদ ব্রিফিংয়ে রিজভী বলেন, যারা ’৭৫ সালে গণতন্ত্রকে হত্যা করেছিল এবং এখন যারা পুনরায় নব্য বাকশাল কায়েম করেছে, তারা আবারও নতুন কায়দায় বিরোধী দলের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য বিএনপি অফিসে তালা লাগিয়েছে। বিএনপি মহাসচিবসহ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে গ্রেপ্তার করেছে। অনেক নেতা বাসায় থাকতে পারছেন না, তাদের নামে মিথ্যা মামলা দিয়েছে, হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি মানুষ ঘরছাড়া হয়েছে। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আজকে তাকে কারান্তরীণ রাখা হয়েছে, তাকে বন্দি করে রাখা হয়েছে, আজকে তিনি অসুস্থতায় নানাভাবে নির্যাতিত হচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X