কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৯:৩৮ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলনে কালিমা লেপন করতেই ‘অগ্নিসন্ত্রাসের কাহিনি’ : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পুরোনো ছবি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পুরোনো ছবি

একদফার চলমান যুগপৎ আন্দোলনকে ‘শান্তিপূর্ণ’ দাবি করে আন্দোলনে কালিমা লেপন করতেই সরকার বিএনপির বিরুদ্ধে ‘অগ্নিসন্ত্রাসের কাহিনি’ সাজাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ সোমবার (৬ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে এই অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করে বিএনপি। ওই সময় অনেকে দেখেছে- যারা বাসে আগুন দিয়েছে তারা দৌড়ে আওয়ামী লীগের অফিসের ভেতর ঢুকেছে। নানা ঘটনায় এ ধরনের দৃশ্য প্রতিদিন দেখা যাচ্ছে। শুধু নাগরিক স্বাধীনতাসহ গণতান্ত্রিক অধিকার আদায়ে শান্তিপূর্ণ আন্দোলনকে কালিমা লেপন করার জন্য আবারও বিএনপির বিরুদ্ধে অগ্নিসন্ত্রাসের কাহিনি সাজানো হচ্ছে এবং সেগুলো প্রচার করা হচ্ছে। কারণ মিডিয়া তাদের (সরকার) হাতে, আইনশৃঙ্খলা বাহিনী তাদের হাতে, আদালত তাদের কব্জায়। সেই কারণে বিএনপির কোনো নেতার নামে পরিকল্পিত নাশকতার ঘটনায় মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা তাদের জন্য অত্যন্ত সহজ। গ্রেপ্তারের ইন্সট্রুমেন্ট সরকারের হাতে।

দলের নেতাকর্মীদের সরকারের যে কোনো উস্কানির মুখে শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালনে রাস্তায় থাকার আহ্বান জানান রিজভী।

কারাগারগুলোর অবস্থা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, কারাগারগুলোতে মানবিক বিপর্যয় চলছে। কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাদের আটক রাখা হয়েছে, সেসব নেতাকর্মীকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তাদের আইনজীবী ও আত্মীয়-স্বজনরা জানতে পারছে না। কারাগারের ভেতর প্রতিটি ভবনের বিভিন্ন ওয়ার্ডে নেতাকর্মীদের ঠেসে ঠেসে রাখা হয়েছে। যে ওয়ার্ডে ১০-১৫ জনের বেশি বন্দিকে রাখা যায় না, সেখানে একটি ওয়ার্ডে ৪০-৫০ জন বন্দিকে রাখা হচ্ছে। এমনকি দিনে-রাতে বিএনপির নেতাকর্মীদের বাইরে বের হতে দেয় না। আওয়ামী ফ্যাসিজমের ছোবলে বন্দিদেরও নিস্তার নেই।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠনের ২৭৫ জনের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ৯টি মামলায় আসামি করা হয়েছে ৯৯৫ এর অধিক নেতাকর্মীকে।

রিজভী বলেন, গত ২০০৮ সালে গণতন্ত্রের কথা বলে ক্ষমতায় এসে হীন উদ্দেশ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে আওয়ামী লীগ। জনগণের ভোটের অধিকার ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে নিষ্ঠুর ফ্যাসিজম কায়েম করেছে। জনগণ তাদের একতরফা নির্বাচনের পাঁয়তারার সুযোগ আর দিবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

১০

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১১

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১২

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

১৩

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

১৪

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১৫

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১৬

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১৭

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১৮

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৯

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

২০
X