কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩, ০৫:৪৭ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ইনান বললেন, ‘বিষয়টি রসবোধ থেকে বলা’

ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ। পুরোনো ছবি
ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ। পুরোনো ছবি

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে ফিরিয়ে নিতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ। তার এই বক্তব্য নিয়ে শুরু নানা আলোচনা। এবার সেই বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি বলেছেন, বাঙালির চিরাচরিত রসবোধের জায়গা থেকে এ কথা বলেছিলাম।

আজ শনিবার ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বাঙালির সহজাত রসবোধ থেকেই কথাগুলো বলেছিলাম। কোনো দেশ বা কোনো দেশের কূটনীতিকের সঙ্গে বৈরী সম্পর্কে ছাত্রলীগ ও শিক্ষার্থীরা বিশ্বাস করে না।’

তিনি আরও বলেন, ‘আমার বুধবারের বক্তব্যটি বাঙালির চিরাচরিত রসবোধের জায়গা থেকে দেওয়া। এটিকে কঠোরভাবে, ব্যক্তিগতভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। আমরা সবার প্রতি শ্রদ্ধাশীল। সেই মানসিকতা থেকেই আমরা সবার সঙ্গে আচরণ বা সম্পর্ক রাখতে চাই।’

গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রলীগের সমাবেশ ছিল। যেখানে শেখ ওয়ালী আসিফ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে বিএনপি-জামায়াতের ‘পৃষ্ঠপোষক’ বলে আখ্যা দিয়ে তাকে দেশে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

ওই সময় তিনি বলেন, বিএনপি-জামায়াত অপশক্তি বাংলাদেশকে পেছন দিকে ফিরিয়ে নিতে চায়। তারা বলে ‘টেক ব্যাক বাংলাদেশ’। পিটার হাসকে তাদের (বিএনপি-জামায়াত) পৃষ্ঠপোষক উল্লেখ করে ছাত্রলীগের এই নেতা বলেন, ‘আমেরিকার উদ্দেশে বলব, টেক ব্যাক ইওর হাস। হাসকে আপনারা ফিরিয়ে নিয়ে যান। এই হাঁস, পাতিহাঁস—বাংলাদেশে আমরা চাই না। আমরা হাঁস অনেক জবাই করে খেয়েছি। রাজহাঁস পর্যন্ত এই বাংলার মানুষ ধরে ধরে খায়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১০

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১১

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১২

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১৩

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৪

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৫

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৬

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৭

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৮

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৯

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

২০
X