কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ১০:৪০ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ১১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতির সঙ্গে জি এম কাদেরের ঘণ্টাব্যাপী বৈঠক

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও জাপা চেয়ারম্যান জি এম কাদের। ছবি : সংগৃহীত
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও জাপা চেয়ারম্যান জি এম কাদের। ছবি : সংগৃহীত

নির্বাচনের তপশিল ঘোষণা এবং যুক্তরাষ্ট্রের চিঠি নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যান জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। রাষ্ট্রপতির সঙ্গে তিনি প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন।

আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে তিনি বঙ্গভবনে প্রবেশ করেন।

সাক্ষাৎ শেষে রাত ৯টা ১২ মিনিটে বঙ্গভবন ত্যাগ করেন জি এম কাদের। তবে প্রবেশ বা বের হয়ে যাওয়ার সময় তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।

এর আগে বঙ্গভবনে যাওয়ার বিষয়টি দলের যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।

জাতীয় পার্টির জ্যেষ্ঠ এক নেতা সংবাদমাধ্যমকে জানান, রাষ্ট্রপতি ডেকেছেন জি এম কাদেরকে। তাই তার সঙ্গে দেখা করতে বঙ্গভবনে গেছেন।

এর আগে আজ মঙ্গলবার দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় সমাপনী বক্তব্য দেন জি এম কাদের।

সেখানে তিনি বলেন, আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারছি না। যেহেতু পরিস্থিতি এখনো অস্পষ্ট। কোথায় পা দিলে আমি পড়ে যাব অন্ধকারে, কোথায় পা দিলে শক্ত অবস্থানে যাব, এটা এখনো বোঝা সম্ভব হচ্ছে না।

বর্তমান পরিস্থিতি সুষ্ঠু নয় জানিয়ে তিনি বলেন, ধরে নিলাম আমরা নির্বাচন করলাম। কী হতে পারে, এটার একটা ধারণা আমাকে করতে হবে। যেহেতু সবকিছু স্পষ্ট নয়। নির্বাচন আমরা বর্জন করলাম, কী হতে পারে? ইমিডিয়েট যেটি হতে পারে, আমাদের ওপর একটা চাপ সৃষ্টি হতে পারে। দল ভাঙার চেষ্টা, নেতাকর্মীদের ওপর নির্যাতন, অনেক কিছু হতে পারে। দলকে নিশ্চিহ্ন, দুর্বল করতে বড় আঘাত আসতে পারে। সেটা আপনাদের জানিয়ে রাখলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১০

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১১

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১২

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১৩

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৪

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৫

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৬

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৭

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৮

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৯

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

২০
X