কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ০২:১৫ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

পুরানা পল্টনে যুবদলের মিছিল, আটক ৩

অবরোধ কর্মসূচি বাস্তবায়নে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
অবরোধ কর্মসূচি বাস্তবায়নে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

বিএনপির ডাকা সপ্তম ধাপের ৪৮ ঘণ্টা অবরোধ সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা।

আজ রোববার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে পুরানা পল্টন এলাকায় থেকে শুরু হয়ে যুবদলের কেন্দ্রীয় নেতাদের মিছিলটি বায়তুল মোকাররম এলাকায় গিয়ে শেষ হয়।

এ সময় মিছিলে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি মহসীন মোল্লা, যুগ্ম সম্পাদক কামাল আনোয়ার আহাম্মদ, জাহাজ্ঞীর আলম দুলাল, জিয়াউর রহমান জিয়া, বিল্লাল হোসেন তারেক, সহসাধারণ সম্পাদক মিয়া রাসেল, প্রচার সম্পাদক করিম সরকারসহ আরও কেন্দ্রীয় নেতারা।

নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীর মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এদিকে মিছিল শেষে যুবদলের তিনজন নেতাকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেন যুবদলের যুগ্ম সম্পাদক কামাল আনোয়ার আহাম্মদ।

তিনি বলেন, মিছিল থেকে পুলিশ যুবদলের প্রচার সম্পাদক করিম সরকার, সহসাংগঠনিক সম্পাদক সুমন দেওয়ান ও সদস্য শাওনকে গ্রেপ্তার করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X