সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ০৮:৫৪ এএম
আপডেট : ০৫ জুলাই ২০২৩, ০৯:১০ এএম
অনলাইন সংস্করণ

কোরআন পোড়ানোর প্রতিবাদে শুক্রবার জামায়াতের বিক্ষোভ

বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সুইডেনে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরিফ পোড়ানোর ঘটনায় দেশব্যাপী শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (৪ জুলাই) এক বিবৃতিতে দলটি বলেছে, ২৮ জুন বুধবার সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে পবিত্র কোরআন শরিফে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনা বাংলাদেশসহ গোটা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে আঘাত হেনেছে। বিশ্বের বিভিন্ন দেশ এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। ৭ জুলাই (শুক্রবার) সারা বিশ্ব এই অন্যায় ঘটনার প্রতিবাদ জানাবে। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরাও ওই দিন বাদ জুমা দেশব্যাপী শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করবেন।

এই প্রতিবাদ মিছিলে ব্যাপকভাবে অংশগ্রহণের মাধ্যমে সফল করে তোলার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান দেশের সকল ধর্মপ্রাণ মুসলমানের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, মহাগ্রন্থ আল কোরআন বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বজনীন ও বিশ্বজনীন। কোরআন মাজিদ সমগ্র মানবজাতির জন্য পথপ্রদর্শক। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সকলেই এই মহাগ্রন্থের প্রতি সম্মান প্রদর্শন করে থাকে। সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনা বিশ্বের কোটি কোটি মুসলমানকে মর্মাহত করেছে। এই অন্যায় ঘটনার প্রতিবাদ জানানো সকল ধর্মপ্রাণ মুসলমানের ইমানি দায়িত্ব। বাংলাদেশের মানুষ যাতে এই প্রতিবাদ মিছিল শান্তিপূর্ণভাবে করতে পারে, সে জন্য আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলিয়ান কিংবদন্তির রেকর্ড ছুঁলেন মেসি

লামিন ইয়ামালের নামের পেছনে যে হৃদয়ছোঁয়া গল্প

২০১০–এর সঙ্গে অবিশ্বাস্য ৭ মিল, আবারও কি বিশ্বকাপ জয়ের পথে স্পেন?

ফাইনালে মেসিকে ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা

শেষ মুহূর্তে ৩ পরিবর্তন, আর্জেন্টিনার শুরুর একাদশ ঘোষণা

স্পেনের একাদশ ঘোষণা

জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেব না:  আমান

ফাইনালের আগে যে বার্তা দিয়ে আলোচনায় ইয়ামাল

ফাইনালের আগে ও মাঝে ঝড় তুলবেন শাকিরা-বিটিএস, দেখে নিন সূচি

স্পেন আগে গোল করলে চ্যাম্পিয়ন হবে কোন দল জানালেন জার্মান কিংবদন্তি

১০

আদালত জামিন দেওয়ায় ক্ষুব্ধ হয়ে স্বামীকে মারধর, কারাগারে স্ত্রী

১১

‘প্রধানমন্ত্রী যে বাংলাদেশ চান মন্ত্রী-এমপিরা সেই রাজনীতিকে ধারণ করছে না’

১২

ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই সনদকে ইস্যু করতে চায় বিরোধী দল: খোকন

১৩

হবিগঞ্জে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি

১৪

টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক

১৫

যুদ্ধ শুরু হওয়ার পর মোজতবা খামেনির সঙ্গে এখনো সাক্ষাৎ হয়নি: আরাগচি

১৬

ফুটবল বিশ্বকাপ : গোল্ডেন বুট-বল-গ্লাভ জয়ের দৌড়ে এগিয়ে যারা

১৭

কাশিমপুর কারাগার থেকে পালানো কয়েদি রিম্পা গ্রেপ্তার

১৮

বন বিভাগের বিরুদ্ধে ১২০০ কমলা গাছ কাটার অভিযোগ

১৯

একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ

২০
X