কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪, ১২:১২ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

সরকারের সামনে তিন চ্যালেঞ্জের কথা বললেন ওবায়দুল কাদের

ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত
ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত

ইতোমধ্যে শপথ নিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার সদস্যরা। এরপর আজ শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী পাঁচ বছর সরকার চালাতে সংসদের ভেতরে-বাইরে নানামুখী চাপ সামাল দিতে হবে সরকারকে। তবে রাজনৈতিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক- এই তিনটি বিষয় চ্যালেঞ্জের।

ওবায়দুল কাদের বলেন, এই চ্যালেঞ্জের বেশিরভাগ হচ্ছে বিশ্ব সংকটের বাস্তবতার ফল। এসব থেকে বাংলাদেশকে মুক্ত করা সহজ না। নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নানামুখী সংকট অতিক্রম করে আজকে যে শান্তিপূর্ণ নির্বাচন করতে পেরেছি, এটা আমাদের নেত্রী শেখ হাসিনার ম্যাজিক লিডারশিপের ফলেই সম্ভব হয়েছে। তিনি বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী নারী প্রধানমন্ত্রী হিসেবে যে দক্ষতা, দূরদর্শিতার পরিচয় দিয়েছেন সে কারণেই মূলত আমরা সাহস পাই, আমরা আশা রাখি।

নতুন মন্ত্রিসভার কাজ নিয়ে তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ নিয়ে কাজ করাই মন্ত্রিসভার লক্ষ্য। এরপর যার যার মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী যেসব নির্দেশনা দেবেন, বিশেষ করে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নই আমাদের মূল কাজ।

তিনি আরও বলেন, আমাদের চলার পথ কখনোই পুষ্প বিছানো ছিল না। আমাদের জন্ম থেকেই এ পথ কণ্টকার্কীণ ছিল। আমরা বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে এ পথ সহজ করেছি। সামনে আরও সহজ হবে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২২২টিতে জয় পায় আওয়ামী লীগ। এ ছাড়া স্বতন্ত্রদের মধ্যে বিজয়ী হন ৬২ জন, যাদের মধ্যে ৫৯ জনই আওয়ামী লীগই নেতা। আর জাতীয় পার্টি জয় পেয়েছে ১১টি আসনে। দুটিতে জয় পেয়েছে আওয়ামী লীগের শরিক দল জাসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং একটিতে জয় পেয়েছে কল্যাণ পার্টি। একটি আসনের ভোটগ্রহণ স্থগিত রয়েছে। গত ৯ জানুয়ারি (মঙ্গলবার) নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। গেজেট প্রকাশের পরদিন ১০ জানুয়ারি (বুধবার) শপথ নেন নবনির্বাচিত এমপিরা। আর এমপিদের শপথ গ্রহণের একদিন পর বৃহস্পতিবার (১১ জানুয়ারি) শপথ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রিসভার ৩৭ সদস্য।

এর আগে বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রিসভা গঠনের অনুমোদন দিয়ে ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রীকে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১০

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১১

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১২

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৩

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৪

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৫

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৭

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৮

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

২০
X