কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৮ পিএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদল নেতা অনিকের সন্ধান চায় বিএনপি

আনিসুর রহমান খন্দকার অনিক। ছবি : সংগৃহীত
আনিসুর রহমান খন্দকার অনিক। ছবি : সংগৃহীত

জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান খন্দকার অনিককে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যাওয়া এবং এখনো পর্যন্ত তার কোনো সন্ধান না পাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেন, শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান খন্দকার অনিককে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হলেও এখনো পর্যন্ত তার কোনো হদিস মিলছে না।

রিজভী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কতৃর্ক এই ধরনের নির্দয় ও অমানবিক কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করছি।

তিনি বলেন, ৭ জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ জোর করে রাষ্ট্রক্ষমতায় আসীন হওয়ার পর রাষ্ট্রীয় ছত্রছায়ায় এখনো বিরোধী দল নিধনে নানা বেপরোয়া কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আর তারই ধারাবাহিকতায় বিরোধী নেতাকর্মীদের ভয় পাইয়ে দিতেই আনিসুর রহমান খন্দকার অনিককে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। বিরোধীদলের মতপ্রকাশের স্বাধীনতাকে সম্পূর্ণভাবে হরণ করতেই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধীদলের নেতাকর্মীদের অদৃশ্য করা হচ্ছে। আনিসুর রহমান খন্দকার অনিক নিখোঁজ থাকার ঘটনায় তার পরিবার ও বিএনপি নেতাকর্মীরা গভীরভাবে উদ্বিগ্ন।

রিজভী বলেন, আমি অবিলম্বে আনিসুর রহমান খন্দকার অনিককে জনসমক্ষে হাজির করার আহ্বান জানাচ্ছি। কারণ তাকে সরকারের এজেন্সিগুলোই তুলে নিয়ে গেছে। সুতরাং তাদেরই অনিককে ফেরত দিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১০

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১১

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১২

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৩

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১৫

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১৬

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৭

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১৮

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

২০
X