কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ০৭:৪৩ পিএম
আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

সম্মেলনের তারিখ ঘোষণা জাপার

জাতীয় পার্টির লোগো। গ্রাফিক্স : কালবেলা।
জাতীয় পার্টির লোগো। গ্রাফিক্স : কালবেলা।

আগামী ১২ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দশম জাতীয় সম্মেলন ডেকেছে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান জি এম কাদেরপন্থিরা।

বৃহস্পতিবার (৭ মার্চ) দলটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (৬ মার্চ) বনানী চেয়ারম্যান কার্যালয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের এক যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। সভাটি পরিচালনা করেন পার্টির মহাসচিব অ্যাডভোকেট মো. মুজিবুল হক চুন্নু। সভায় বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১২ অক্টোবর সকাল ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী ৩০ আগস্টের মধ্যে মেয়াদোত্তীর্ণ জেলাগুলোর সম্মেলন সম্পন্ন করতে হবে। আগামী ৩০ এপ্রিল ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। আগামী ৩০ সেপ্টেম্বরে মধ্যে কেন্দ্রীয় প্রতিনিধিদের উপস্থিতিতে নিজ নিজ জেলায় বর্ধিত সভা করা হবে। এ ছাড়া ওই সভায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচন (উপজেলাসহ সব পর্যায়ে) দলীয় প্রতীকে অংশগ্রহণ করাও সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, আগামী ৯ মার্চ জাতীয় সম্মেলনের ঘোষণা দিয়েছে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদপন্থিরা। রওশন এরশাদ নিজেই সম্মেলনের তারিখ ঘোষণা দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

রাজধানীতে আজ কোথায় কী

১০

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

১১

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১২

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১৩

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৪

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৫

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৬

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৭

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৮

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১৯

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

২০
X