কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৪, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে জামায়াত

সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ছবি : সৌজন্য
সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ছবি : সৌজন্য

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের বিভিন্ন থানার উদ্যোগে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। এতে মহানগরী ও থানা জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।

বুধবার (১০ এপ্রিল) মু. আতাউর রহমান সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে নেতারা বলেন, এ দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে। দেশ মাতৃকার অগ্রগতি ও উন্নয়নে জামায়াত নিরলস পরিশ্রম করে যাচ্ছে। মানুষের মুক্তির সংগ্রামে এ কাফেলা আপসহীন ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মোহাম্মদপুর, তুরাগ, ভাষানটেক, শেরেবাংলা নগর, গুলশান, ক্যান্টনমেন্ট ও মিরপুর থানার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মজলিশে শূরা সদস্য ও মোহাম্মদপুর থানা নায়েবে আমীর মাহাদী হাসান, থানা শূরা ও কর্মপরিষদ সদস্য রবিউল ইসলাম রুবেল, রুহুল আমিন, থানা কর্মপরিষদ সদস্য আশরাফুল আলমসহ বিভিন্ন পর‌্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১০

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১১

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১২

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৩

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৪

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৭

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৮

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৯

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

২০
X