কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৪, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা বিভাগের জরুরি সাংগঠনিক সভা ডেকেছে যুবদল

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

ঢাকা বিভাগের ১১টি জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দকে নিয়ে জরুরি সভা ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

আগামীকাল সোমবার দুপুর ১২টায় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক জরুরি সভা দলের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। রোববার (৫ মে) সংগঠনের দপ্তর সম্পাদক কামরুজামান দুলাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, ঢাকা জেলা, গাজীপুর জেলা ও মহানগর, টাঙ্গাইল জেলা, মানিকগঞ্জ জেলা, মুন্সীগঞ্জ জেলা, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এবং নরসিংদী জেলাসমূহের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিববৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য যুবদল সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

জানা গেছে, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তির দাবিতে আগামী ১১ মে (শনিবার) ঢাকায় যুব সমাবেশ করবে যুবদল। সেই সমাবেশ সফলের লক্ষ্যে আগামীকাল ঢাকা বিভাগের সকল জেলা ও মহানগরীর নেতৃবৃন্দকে নিয়ে জরুরি এই সাংগঠনিক সভা আহ্বান করেছে সংগঠনটি।

এদিকে, আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, আজকে জাতিসংঘের যে সিদ্ধান্তের কথা আমরা বলছি, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস, সেই মুক্ত গণমাধ্যমে দিবসের মূল প্রতিপাদ্য কি? সেটা কিন্তু জাতিসংঘের দলিলে লেখা আছে। মুক্ত গণমাধ্যমের মূল প্রতিপাদ্য বিষয় হলো অর্জিত গণতন্ত্র। গণতন্ত্রের কারণেই কিন্তু জাতিসংঘ মুক্ত গণমাধ্যমের কথা চিন্তা করেছে, ঘোষণা করেছে এবং পালনও করছে। কাজেই সে গণতন্ত্র যদি দেশে না থাকে, দেশে যদি একদলীয় শাসন কায়েম হয়ে থাকে, যদি মানুষের মুক্ত চিন্তা-বিকাশের কোনো সুযোগ না থাকে, যদি মানুষকে বাধ্য করা হয় একই লাইনে চলার জন্য, তাহলে কোনো স্বাধীনতা থাকে না।

তিনি বলেন, রেলগাড়ি যেমন একই লাইনে চলে, ডানেও যেতে পারে না, বায়েও যেতে পারে না। বাংলাদেশের ১৮ কোটি মানুষকে যেখানে একই লাইনে আওয়ামী লীগের নীতি অনুযায়ী, কথা অনুযায়ী, বক্তব্য অনুযায়ী, চিন্তাধারা অনুযায়ী চলতে বাধ্য করা হয় সেখানে সংবাদপত্রের স্বাধীনতা বা গণমাধ্যমের স্বাধীনতা থাকতে পারে না।

তিনি আরও বলেন, আজকে এ কথা আমাদের নতুন করে ভাবতে হবে বাংলাদেশ যে আদর্শে সৃষ্টি হয়েছিল সে গণতন্ত্র রক্ষার মূল কবজ হচ্ছে মুক্ত সংবাদমাধ্যম। সে গণতন্ত্রকে রক্ষা করতে হলে আজকে বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা নতুন করে প্রতিষ্ঠা করতে হবে। এটাই হোক আজকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আমাদের প্রতিজ্ঞা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাটা অকেজো দুটি স্লুইচগেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X